1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

বিশ্বনাথে রাস্তা নিয়ে সংঘর্ষ, স্কুলছাত্র নিহত

  • Update Time : শনিবার, ১ মে, ২০২১
  • ৪১৬ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নে একটি রাস্তা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের সময় গুলিতে সুমেল আহমদ নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে বলে জানা গেছে। শনিবার (১ মে) বিকেল সাড়ে ৫টায় উপজেলার দৌলতপুর ইউনিয়নের চৈতন্যনগর গ্রামে এ ঘটনা ঘটে।

সংঘর্ষের সময় মানিক মিয়া (৪৫) নামের আরেকজন গুলিবিদ্ধ হয়েছেন। নিহত সুমেল ওই গ্রামের বাসিন্দা। সে দশম শ্রেণির ছাত্র।

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম মূসা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহতও হয়েছেন অনেকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে।

সূত্র জানায়, ওই রাস্তা নিয়ে চৈতন্যনগর গ্রামে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে শনিবার বিকেলে আগ্নেয়াস্ত্র নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে এবং ব্যাপক গুলি ছোড়ার ঘটনা ঘটে। এতে সুমেল আহমদ, মানিক মিয়াসহ বেশ কয়েকজন গুলিবিদ্ধ হন। হাসপাতালে নেওয়ার পর সুমেল মারা যান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com