1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম:
ভয়াবহ লোডশেডিং: ‘নিদ্রাহীন রাত’ কাটলো জগন্নাথপুরবাসীর দিরাইয়ে দুই শিশু সন্তানকে হত্যা করলো পাষণ্ড বাবা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির পূনাঙ্গ কমিটি অনুমোদন সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা

বিশ্বনাথে স্ত্রী হত্যা: স্বামীর বিরুদ্ধে মামলা

  • Update Time : রবিবার, ২৮ জানুয়ারী, ২০১৮
  • ২৯২ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:: সিলেটের বিশ্বনাথ উপজেলায় দুই সন্তানের জননী গৃহবধু লুবনা বেগমকে হত্যার দায়ে তার স্বামী হেলাল মিয়ার ‍বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

শনিবার রাতে লুবনার বড় ভাই উপজেলার দেওকলস ইউনিয়নের কাদিপুর গ্রামের মৃত ওয়াহিদ আলীর পুত্র কামরুল হুদা (৪২) বাদি হয়ে এই মামলাটি দায়ের করেন। মামলা নং-১৪।

মামলা দায়েরর সত্যতা নিশ্চিত করে তদন্তকারী কর্মকর্তা এসআই মিজানুর রহমান জানান, পলাতক ঘাতক হেলালকে গ্রেফতার করতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার বিশ্বনাথ সদর ইউনিয়নের জানাইয়া গ্রামের মৃত: জহুর আলীর পুত্র হেলাল মিয়া তার স্ত্রী দু’সন্তানের জননী লুবনা বেগমকে গলায় ছুরি দিয়ে খুন করে। প্রায় ১০ বছর পূর্বে উপজেলার সদর ইউনিয়নের জানাইয়া গ্রামের মরহুম জহুর আলীর পুত্র হেলাল মিয়ার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন দেওকলস ইউনিয়নের কাদিপুর গ্রামের মৃত ওয়াহিদ আলীর মেয়ে লুবনা বেগম। হেলাল-লুবনার দাম্পত্য জীবনে আল আমিন নামের ৯ বছরের এক পুত্র সন্তান ও নাজিফা বেগম নামের সাড়ে ৩ বছরের এক কন্যা সন্তান রয়েছে। নিহত লুবনার লাশের ময়না তদন্ত শেষে গতকাল শনিবার বিকেল ২টায় নিহতের পিতার বাড়ি উপজেলার দেওকলস ইউনিয়নের কাদিপুর গ্রামে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন সম্পন্ন করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com