1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুর আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা: মাদক ও চুরি রোধে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন আওয়ামী লীগের ‘কর্মসূচি’ ঘিরে দেশ জুড়ে সতর্কতা বিভক্তি দূর করে কোরআনের পথে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মিজানুর রহমান আজহারীর শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে নবীজির শেখানো ৭ আমল সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বনাথে ৪ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

  • Update Time : শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০১৭
  • ২৪৭ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক ::বিশ্বনাথের নতুন বাজার থেকে ৪ পেশাদার অস্ত্র ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯।

বৃহস্পতিবার সন্ধ্যায় সদর কোম্পানির একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

অস্ত্র ব্যাবসায়ীরা হলেন, বিশ্বনাথের জানাইয়াত গ্রামের আব্দুল হকের পুত্র ইসমাইল হোসেন (২৮), মুফতির গাঁও’র মৃত সোনা মিয়ার ছেলে মো. আব্দুস সামাদ (২৪), মিরেরচরের আব্দুল মতলিবের ছেলে মো. ফরহাদ আলী (২২), ছালামপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের পুত্র মো. শফিকুর রহমান (২৫)।

এ সময় তাদের কাছ থেকে বিদেশী পিস্তল, ৬টি মোবাইল ফোন, ৪টি সিমকার্ড, ১টি হাতঘড়িও জব্দ করা হয়।

এই ৪জন ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে দেশে অস্ত্র নিয়ে আসে, সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করে এবং অস্ত্র ভাড়া দিয়ে থাকে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে বলে জানিয়েছেন র‌্যাব-৯ এর সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান।

আসামীদের বিশ্বনাথ থানায় হস্তান্তর করা হয়েছে।

অভিযানের নেতৃত্বে ছিলেন মেজর মোহাম্মদ জামসেদুর রহমান ও সিনিয়র এএসপি মাঈন উদ্দিন চৌধুরী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com