1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম:
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক

বিশ্বনাথে ৪ সন্তানের জননীর আত্মহত্যা

  • Update Time : বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০১৮
  • ২৫৪ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক:: স্বামীর মানসিক ও শারীরিক নির্যাতন সইতে না পেরে সিলেটের বিশ্বনাথে গলায় ওড়না পেচিয়ে রহিমা বেগম (৩৮) নামের ৪ সন্তানের জননী আত্মহত্যা করেছেন। বুধবার সকাল ১১টার দিকে উপজেলার রামপাশা ইউনিয়নের রামপাশা দক্ষিণপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। রহিমা ওই গ্রামের আমির আলীর স্ত্রী। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রহিমার লাশ ও সাথে থাকা একটি চিরকুট উদ্ধার করেছে। ঘটনার পরপরই নির্যাতনকারী স্বামী আমির আলী পালিয়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নানান কারণে দীর্ঘদিন ধরে রহিমা-আমিরের মধ্যে পারিবারিক কলহ (ঝগড়া) চলে আসছে। আর ওই কলহের জের ধরে আমির আলী প্রায় সময়ই স্ত্রী রহিমাকে মানসিক ও শারীরিক নির্যাতন করতেন। এর ধারাবাহিকতায় বুধবার সকালেও তাদের ঝগড়া হয়। এরপর সকাল ১১টার দিকে পরিবারের সবার অগোছরে বসতঘরের তীরের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাস নেন রহিমা। স্বামীসহ আশপাশের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার রহিমাকে মৃত বলে ঘোষণা করেন।

রহিমা বেগমের ছেলে শানুর আলী জানায়, আমাদের আয়-রোজগারের টাকা নিয়ে বাবা প্রায়ই মায়ের সাথে ঝগড়া করতেন। মাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। বুধবার সকালেও তাদের মধ্যে ঝগড়া হয়েছে।

রহিমার সত্তরোর্ধ মা আলেছা বেগম বলেন, আমিরের অত্যাচার নির্যাতন সইতে না পেরে আমার মেয়ে মরেছে। আমি এর সঠিক বিচার চাই।

বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ শামসুদ্দোহা পিপিএম বলেন, রহিমা বেগমের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com