1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুর আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা: মাদক ও চুরি রোধে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন আওয়ামী লীগের ‘কর্মসূচি’ ঘিরে দেশ জুড়ে সতর্কতা বিভক্তি দূর করে কোরআনের পথে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মিজানুর রহমান আজহারীর শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে নবীজির শেখানো ৭ আমল সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বনাথ-জগন্নাথপুর বাইপাস সড়কে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত

  • Update Time : মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০১৭
  • ৩২৭ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক :: সিলেটের বিশ্বনাথে সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন এক ইউপি সদস্য। নিহত ব্যবসায়ীর নাম সফিক মিয়া (৫০) । তিনি উপজেলা সদরের পার্শ্ববর্তী মোল্লারগাঁওয়ের মৃত মকরম আলীর ছেলে।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সিলেট ওসমানী হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এর আগে ওইদিন বিকেল সাড়ে ৩টায় বিশ্বনাথ-জগন্নাথপুর বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, স্থানীয় একটি কমিউনিটি সেন্টার থেকে মোটরসাইকেলযোগে রশীদপুর যাবার পথে পেছন থেকে একটি নোহা গাড়ি ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেল চালক ইউপি সদস্য ফজর আলী (৩৮) ও সফিক মিয়া আহত হন। গুরুতর আহত অবস্থায় তাদের দু’জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সন্ধ্যা সাড়ে ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সফিক মিয়ার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সফিক মিয়ার চাচাতো ভাই ব্যবসায়ী আমিনুল ইসলাম।

বিশ্বনাথ থানার ওসি শামসুদ্দোহা পিপিএম বলেন, হাসপাতালে পুলিশ পাঠিয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com