1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম:
ভয়াবহ লোডশেডিং: ‘নিদ্রাহীন রাত’ কাটলো জগন্নাথপুরবাসীর দিরাইয়ে দুই শিশু সন্তানকে হত্যা করলো পাষণ্ড বাবা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির পূনাঙ্গ কমিটি অনুমোদন সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা

বিশ্বম্ভরপুরের খরচার হাওরে ট্রলারডুবিতে যুবলীগ নেতার মৃত্যু

  • Update Time : রবিবার, ২২ অক্টোবর, ২০১৭
  • ২১৬ Time View

সুনামগঞ্জ প্রতিনিধি::সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের খরচার হাওরে ট্রলারডুবিতে অরুণ বর্মণ নামে এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাত ১০ টার দিকে এঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, রাতে উপজেলা সদর থেকে ১৫ জন যাত্রী নিয়ে একটি ট্রলার ছেড়ে যায়। যাত্রীরা যে যার বাড়িতে ফিরছিলেন। কিছু দূর যাওয়ার পর প্রচণ্ড ঝড়ো বাতাসের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। ট্রলারের অন্য যাত্রীরা সাঁতার কেটে তীরে ওঠতে পারলেও অরুণ বর্মণ হাওরের পানিতে ডুবে মারা যান। তার বাড়ি ফতেহপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে। পরে এলাকাবাসী তার লাশ উদ্ধার করে বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরি বিভাগে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রনজিত চৌধুরী রাজন বলেন, ‘অরুণ বর্মণ ফতেহপুর ইউপির ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ছিলেন।’ তিনি আরও বলেন, ‘ট্রলারটি ঝড়ো বাতাসের কবলে পড়ে খরচার হাওরের হরিমন ভাঙা এলাকায় ডুবে যায়। অন্য যাত্রীরা সাঁতার কেটে তীরে ওঠতে পারলেও অরুণ হাওরে ডুবে মারা যান।’

বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এলাকাবাসী লাশ উদ্ধার করেছিল। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে রাতেই নিহতের লাশ স্বজনদের কাছে দেওয়ার কথা ছিল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com