1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২

বিষ্ময় প্রকাশ

  • Update Time : শনিবার, ১৬ মে, ২০১৫
  • ৫৭০ Time View

স্টাফ রিপোটার:: জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের কোন অনুমোদিত কমিটি না থাকার পরেও উপজেলা যুবলীগের সম্মেলনে, উপজেলা আওয়ামীলীগের সভাপতি/সম্পাদক পদ ব্যবহার করে অতিথি হওয়ায় বিষ্ময় ও ক্ষোভ প্রকাশ করেছেন সদ্য বিলুপ্ত উপজেলা আওয়ামীলীগের ২২ নেতা। বিবৃতিতে নের্তৃবৃন্দ বলেন বিগত ২১শে ডিসেম্বর ২০১৪ইং তারিখে জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সম্মেলন হলেও অদ্যাবদি সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ কর্তৃক কোন কমিটি অনুমোদন দেওয়া হয় নি। উপজেলা আওয়ামীলীগের লিখিত অনুমোদিত কমিটির কোন সংবাদ মাধ্যম বা সভা সমিতির মাধ্যমে এখনও প্রকাশিত হয় নি। আমাদের জানামতে জেলা আওয়ামীলীগ সভাপতি/ সম্পাদক সম্মেলনের প্রস্তাবনা অনুযায়ী কয়েকটি প্যানেল থেকে একটি খসড়া কমিটি তৈরি করছেন। যাহা পূর্ণাঙ্গ করার প্রক্রিয়া চলছে। গঠনতান্ত্রিকভাবে অনুমোদিত কমিটি না থাকার পরেও ব্যক্তিগত হীনস্বার্থে আওয়ামীলীগের সভাপতি/সম্পাদক পরিচয় দিয়ে প্রচারনা চালানো অত্যন্ত দুঃখজনক । এটা এক ধরনের সাংগঠনিক প্রতারনা ও বিশ্বাস ভঙ্গের সামিল বলে মনে করি। যুবলীগের সম্মেলনে অবৈধ্য পদ পদবী ব্যবহার করে গ্রহনযোগ্য একটি সম্মেলনকে বিতর্কিত ও প্রশ্নের সম্মূর্খীন করা হয়েছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং জেলা ও কেন্দ্রীয় আওয়ামীলীগের আশু হস্তক্ষেপ কামনা করে, সাংগঠিনক শৃঙ্গলা ফিরিয়ে আনার আহব্বান জানাচ্ছি।
বিবৃতিদাতা উপজেলা আওয়ামীলীগের সদ্য বিলুপ্ত কমিটির নেতৃবৃন্দ হচ্ছেন এম.এ. লতিফ, আলহাজ্ব শফিকুল আহমদ ভুঁইয়া, হারুন রশিদ সাবেক চেয়ারম্যান, আব্দুল হাশিম সাবেক চেয়ারম্যান, মোছা: হাজেরা বারী, হাজী শমছু মিয়া, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাফিজ, জালাল হোসেন কদ্দুছ কামালী, হাজী নুরুল ইসলাম, অধ্যাপক সাব্বির আহমদ, এডভোকেট শুকুর আলী, এডভোকেট আব্দুল ওয়াদুদ, আলহাজ্ব মাহবুবুল হক শেরিন, ফিরোজ আলী মেম্বার, গোলাব আলী মেম্বার, তাজ উদ্দিন আহমদ, আবুল কাশেম, মনোহর আলী কামাল, আছকন আলী মেম্বার, মো আব্দুল গফুর, মতিউর রহমান, জয়দ্বীপ সূত্র ধর বীরেন্দ্র । বিজ্ঞপ্তি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com