1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

বিড়ালের সন্ধানে টাঙ্গুয়ার হাওরে জার্মান নারীর মাইকিং

  • Update Time : রবিবার, ১৪ নভেম্বর, ২০২১
  • ৫৭৯ Time View

ডেস্ক রিপোর্ট –
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে হারিয়ে ফেলা বিড়ালের সন্ধান চেয়ে এলাকাজুড়ে মাইকিং করেছেন এক জার্মান নারী। ওই নারীর নাম জুলিয়া ওয়াসিমান।

স্থানীয়রা বলছেন, ১ মাস আগে টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে প্রিয় বিড়ালটি হারিয়ে ফেলেন তিনি। তাই ১ মাস ধরে সেই বিড়ালের খোঁজ করছেন জুলিয়া ওয়াসিমান।

গতকাল শুক্রবার দিনব্যাপী মাইকিংজুড়ে ছিল বিড়াল ‘লিওর’ সন্ধান চাই। তাহিরপুর বাজারে মাইকে প্রচারণার সময় পোষা বিড়াল ‘লিওর’ টোন ও জুলিয়া ওয়াসিমানের ধারণকৃত রেকর্ড কথোপকথন প্রচার করা হয়। যেন টোন বুঝতে পেরে বিড়াল ‘লিও’র জুলিয়া ওয়াসিমানের কাছে ফিরতে সহজ হয়। তবে পুলিশ বলছে, জার্মানির কোনো নারী এ বিষয়ে যোগাযোগ করেনি তাদের সঙ্গে।

টাঙ্গুয়ার হাওরের নৌকাচালক ভাটি তাহিরপুর গ্রামের বাসিন্দা নুরকামাল মিয়া ঢাকা পোস্টকে বলেন, মাসখানেক আগে তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসেছিলেন জার্মান নারী জুলিয়া ওয়াসিমান। সঙ্গে ছিল তার প্রিয় পোষা বিড়াল ‘লিও’। তাহিরপুরের মাছ বাজার এলাকায় দেশি এক বিড়ালের তাড়া খেয়ে হারিয়ে যায় ‘লিও’। এরপর থেকে অনেক খোঁজাখুঁজি করেও হারানো বিড়ালটিকে পাওয়া যায়নি। বিড়ালের সন্ধান দিলে পুরস্কারও ঘোষণা করেছেন তিনি। আমরা সবাই এখন বিড়ালটির খোঁজ করছি।

তাহিরপুর বাজারের লন্ড্রি ব্যবসায়ী শ্রীদাম বর্মন বলেন, পোষা বিড়ালের প্রতি জার্মান নারীর ভালোবাসা দেখে মুগ্ধ হয়েছি। তিনি আরও জানান, জার্মান নারী বাংলায় কথা বলতে পারেন। তিনি বলেছেন, কেউ ‘লিওর’ সন্ধান দিতে পারলে তাকে তিনি পুরস্কৃত করবেন।

এ বিষয়ে ‘তাহিরপুর হেল্পলাইন’ নামে একটি ফেসবুক পেজ থেকে ‘বিড়ালটির সন্ধান চাই, লিওর সন্ধান চাই’ শিরোনামে পোস্টে জানানো হয়, মাসখানেক আগে তাহিরপুরে এসেছিলেন জার্মান মেহমান জুলিয়া ওয়াসিমান। হাওর ভালোবেসে ঘুরতে এসেছিলেন টাংগুয়ার হাওরে। সাথে ছিল প্রিয় লিও। ফেরার সময় তাহিরপুর মেশিনবাড়ি ঘাটে হারিয়ে যায় প্রিয় বিড়ালটি। সেই থেকে জুলিয়া খুজচ্ছেন প্রিয় লিওকে। সূত্র ঢাকা পোস্ট

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com