1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম:
এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি

বিয়ানীবাজারে ট্রাক-অটোরিক্সা সংঘর্ষে নিহত ১

  • Update Time : বুধবার, ৩ জানুয়ারী, ২০১৮
  • ২০৬ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: সিলেট-বিয়ানীবাজার-বারইগ্রাম রোডে ট্রাক ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ৪ জন। এদের মধ্যে দু’জনকে গুরুত্বর অবস্থায় সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বুধবার সকাল ৯টার দিকে উপজেলার বারইগ্রাম রোডের মুল্লাপুর পাঞ্জেগানা মসজিদের সম্মুখে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তি বড়লেখা উপজেলার শ্রীধরপুর গ্রামের তোতা মিয়ার পুত্র মুজিবুর রহমান শাকিল (২০)।

খবর পেয়ে বিয়ানীবাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৯ টায় বিয়ানীবাজারগামী অটোরিক্সাকে মুল্লাপুর পাঞ্জেগানা মসজিদের সামনে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলে অটোরিক্সা যাত্রী বড়লেখার সিদলপুরের বাসিন্দা শাকিল আহমদ (২০) নিহত হন। আহত হন অটোরিক্সার অপর যাত্রী গোলাপগঞ্জের ঘাঘুয়া গ্রামের আলআমিন (২৭), ছত্রিশ গ্রামের হাফিজ নজরুল ইসলাম (৪৫), বিয়ানীবাজারের কালাইউরা গ্রামের জেরিন (১৭) ও অটোরিক্সা চালক ইমাম হোসেন (৩০)। এর মধ্যে আল আমিন ও হাফিজ নজরুল ইসলামকে গুরুতর অবস্থায় সিলেট প্রেরণ করা হয়েছে।

এব্যাপারে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল মুন্সী জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। লাশের সুরতহাল রিপোর্ট তৈরি শেষে লাশ ময়নাতদন্তের জন্য সিলেট প্রেরণ করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com