1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন

বেপরোয়া বাইক চালিয়ে প্রাণ গেল দুই শিক্ষার্থীর

  • Update Time : বুধবার, ২২ আগস্ট, ২০১৮
  • ২৪৪ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::বগুড়ার শেরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে বাইকআরোহী দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন।

বুধবার ঈদের দিন দুপুরে উপজেলার ধুনট-শেরপুর আঞ্চলিক সড়কের বোয়ালকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-ঢাকার পিপলস্ ইউনিভার্সিটির বিএসসির শিক্ষার্থী শামীম রেজা শিপু (২৬) ও তার বন্ধু সোহেল রানা (২৭)।

তাদের দুজনের বাড়ি সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার হাজরাহাটি গ্রামে।

শেরপুর থানার এসআই পুতুল মোহন্ত জানান, দুই বন্ধু বেলা সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জের কাজিপুরের হাজরাহাটি গ্রামের বাড়ি থেকে বাইকে করে বগুড়ার শেরপুরে আত্মীয়ের বাড়িতে আসছিলেন।

শিপু বেপরোয়া গতিতে বাইক চালাচ্ছিলেন ও রানা পেছনে বসে ছিলেন।

দুপুর ১২টার দিকে তারা বগুড়ার শেরপুরের বোয়ালকান্দি এলাকায় ধুনট-শেরপুর আঞ্চলিক সড়কের বোয়ালকান্দি এলাকায় পৌঁছালে শিপু নিয়ন্ত্রণ হারান।

এসময় বাইকটি সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খেলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

খবর পেয়ে স্বজনরা এসে দুজনের লাশ নিয়ে গেছেন বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
সুত্র যুগান্তর

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com