1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম:
দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব

বোমা তৈরীর সময় বিস্ফোরণে আহত ২

  • Update Time : শনিবার, ১৫ জুন, ২০১৯
  • ৩৩৯ Time View

যশোরে বোমা তৈরীর সময় বিস্ফোরণে দু’জন জখম হয়েছেন। শুক্রবার রাতে শহরের বারান্দী মোল্লাপাড়ায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন, ফিঙে লিটনের ভাগ্নে বারান্দী ও  মোল্লাপাড়ার সিরাজুল ইসলামের ছেলে শরিফুল ইসলাম জিতু (৩০) এবং একই এলাকার মঞ্জু মিয়ার ছেলে শহিদুল ইসলাম (২৮)।

স্থানীয়রা জানিয়েছেন, জিতু ও শহিদুল এলাকায় সন্ত্রাসী কার্যক্রমে জড়িত। রাত ৮টার দিকে দু’জন মোল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে বোমা তৈরি করছিলেন। এ সময় বোমার বিস্ফোরণ ঘটলে তারা আহত হন।

পরে পরিবারের লোকজন তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক কাজল মল্লিক জানান, দু’জনের মধ্যে গুরুতর জিতুকে চিকিৎসার জন্য সার্জারি ওয়ার্ডে পাঠানো হয়েছে। আর শহিদুল ইসলামকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। অর্থোপেডিক বিভাগের চিকিৎসক বজলুর রশিদ টুলু জানান, বোমার স্পিøন্টারে জিতুর বাম হাত ও চোখ মারাত্মক জখম হয়েছে। তার অবস্থা আশংকাজনক।

আহত জিতুর মা লিপি বেগম বলেন, বোমা তৈরির সময় বিস্ফোরণে ছেলে জখম হয়েছেন জানতে পেরে হাসপাতালে দেখতে এসেছি।

এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) সমীর কুমার সরকার জানান, বোমা বিস্ফোরণে আহতের বিষয়টি পুলিশ খোঁজ নিয়ে দেখা হচ্ছে।।

সুত্র মানব জমিন

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com