1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী

ব্যারিষ্টার এনামুল কবির ইমনের নান্দনিক পাঠশালায় শিশু খাদ্য বিতরণ

  • Update Time : বৃহস্পতিবার, ৭ মে, ২০২০
  • ৫৭৩ Time View

আজ বৃহস্পতিবার (৭ই মে) সুনামগঞ্জ সদর উপজেলায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমনের পৃষ্ঠপোষকতায় পরিচালিত কাঠইর গ্রামে ’নান্দনিক পাঠশালার’ সকল শিক্ষার্থীদের মাঝে শিশু খাদ্য (হরলিক্স, দুধ, বিস্কুট, ভিটামিন সি ট্যাবলেট) ও ভাইরাস প্রতিরোধক সামগ্রী (মাক্স, এন্টিসেপটিক্স সাবান, হ্যান্ড স্যানিটাইজার) বিতরণ করা হয়। ব্যারিস্টার ইমন ও উনার সহধর্মিণী ব্যারিস্টার ফারজানা শিলা’র উপস্থিতিতে সামাজিক দুরত্ব বজায় রেখে সকল শিক্ষার্থীদের হাতে হাতে খাদ্য সামগ্রী প্যাকেট তুলে দেওয়া হয় এবং করোনা ভাইরাস সম্পর্কে আলোচনার মাধ্যমে সচেতনতা গড়ে তুলেন। তখন ছোট ছোট শিক্ষার্থীদের মাঝে উচ্ছাস পরীলক্ষীত দেখা যায়।
বিদ্যালয় পরিচালনা কমিটি ও প্রধান শিক্ষিকা সবিতা রাণী দাস’র সাথে কথা বলে জানা যায়, এফআইভিডিবি কর্তৃক বন্ধ হয়ে যাওয়া গ্রামের প্রাথমিক বিদ্যালয়টি ব্যারিস্টার ইমন নিজ উদ্যোগে দীর্ঘদিন ধরে (২০১৫ সালের শুরু থেকেই) ‘নান্দনিক পাঠশালা’ নামে পরিচালনা করে আসছেন। এজন্য বিদ্যালয় পরিচালনা কমিটি ও এলাকার মানুষ উনার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন শুধু মাত্র দূর্যোগে নয় সকল পরিস্থিতে ব্যারিস্টার দম্পতিকে এই এলাকাবাসী কাছে পেয়ে থাকেন বলে জানান।

এবিষয়ে জানতে চাইলে, নান্দনিক ফাউন্ডেশনের চেয়ারম্যান ব্যারিস্টার ফারজানা শিলা বলেন, করোনা পরিস্থিতিতে আমাদের ফাউন্ডেশন বিনামূল্যে বিভিন্ন স্বাস্থ্যসেবার পাশাপাশি বাংলাদেশের গ্রামীন অঞ্চলের পুষ্টির ঘাটতি আছে এমনসব শিশুদের জন্য পুষ্টিকর শুকনো খাবার আমরা দিয়ে থাকি। এরই অংশ হিসেবে আজকে এই বিদ্যালয়’টির সকল শিশুদের মধ্যে শিশু খাদ্য বিতরণ আমাদের একটি উদ্যোগ। শুরু থেকেই ধারাবাহিক ভাবে এই বিদ্যালয়ের শিশুদের বিনামূল্যে শিক্ষা উপকরণ, পুষ্টিকর খাদ্য সামগ্রী ফাউন্ডেশন দিয়ে আসছে। আমার বিশ্বাস সবার সহযোগীতা অব্যাহত থাকলে আগামীতে বিশাল আকারে এই কর্মযজ্ঞ পরিচালনা করবো।
এসময় উপস্থিত ছিলেন, ম্যানেজিং কমিটির সভাপতি তুরাব আলী, সদস্য কালাম মিয়া, সেতু তালুকদার, আব্দুল মতিন মাস্টার, বিদ্যালয়ের সহকারী শিক্ষক বৃন্দ, জেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি এম এ আরমান, নান্দনিক ছাত্র কল্যাণ সংগঠনের সদস্য বৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীদের অভিভাবক।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com