1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনাম:
ইসলামি ব্যাংক জগন্নাথপুর শাখার সেই গ্রাহক টাকা পেয়েছেন সিলেটে অনলাইন জু য়াড়ি দলের ৫ সদস্য গ্রেপ্তার আর্জেন্টিনাকে হারানো ইকুয়েডরের ১৯ ম্যাচের ‘অপরাজেয়’ যাত্রা থামাল আইভরি কোস্ট আল্লাহর ক্ষমার কোনো সীমা নেই আজান দিতে দিতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন মুয়াজ্জিন ইসলামী ব্যাংকের পুরো বোর্ড ভেঙে দিয়ে প্রশাসক নিয়োগ জগন্নাথপুরে ইসলামি ব্যাংক থেকে গ্রাহকের ৫ লাখ টাকা উধাও জগন্নাথপুরে লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন ইন্ডিপেনডেন্টের প্রতিবেদন/ বিশ্বকাপ উৎসবে কেন সংঘর্ষে জড়াচ্ছেন আর্জেন্টিনা-ব্রাজিল ভক্তরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের বদলির নীতিমালা পরিবর্তন -ববি হাজ্জাজ

ব্রিটিশ নির্বাচনে প্রচারণায় জগন্নাথপুরের জগলুর চমক

  • Update Time : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ২৬ Time View

প্রেস বিজ্ঞপ্তি:

যুক্তরাজ্যের আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে লিটল থারক ব্যাকশর্ট (little Thurrock blackshorts ওয়ার্ডে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলর পদপ্রার্থী জগলুর রহমান। কনজারভেটিভ পার্টির এই হেভিওয়েট প্রার্থীর সমর্থনে আয়োজিত ‘ডোর টু ডোর’ ক্যাম্পেইন ও গণসংযোগ করা হয়েছে।

সুনামগঞ্জের জগন্নাথপুরের কৃতী সন্তান জগলুর রহমানের পক্ষে প্রচারণায় নেমেছেন ব্রিটিশ রাজনীতির প্রভাবশালী নীতিনির্ধারকরা। গত ১১ এপ্রিল ২০২৬ শনিবারের এই প্রচারণায় জগলুর রহমানের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে অংশ নেন:
* কাউন্সিলর কায়সার আব্বাস
* কাউন্সিলর এলিজাবেথ রিগবি
* কাউন্সিলর ডেভিড ডে
* ইয়েতুন্দে আডেশাইল (চেয়ারম্যান, ব্যাজিলডন থারক কনজারভেটিভ ফেডারেশন Basildon Thurrock Conservative Federation (BTCF)
এছাড়াও এই প্রচারণায় সংহতি প্রকাশ করে যোগ দেন বিশিষ্ট কমিউনিটি নেতা হেলাল আলী, হেলাল উদ্দিন, নাফী চৌধুরী এবং কবির আহমেদ। পরিবারের পক্ষ থেকে সক্রিয়ভাবে মাঠে ছিলেন তাঁর ভাই শিবলু রহমান ভাতিজা আশরাফুর রহমান।
রিটিশ কাউন্সিলরদের এই সরব উপস্থিতি প্রমাণ করে স্থানীয় রাজনীতিতে জগলুর রহমানের প্রভাব ও গ্রহণযোগ্যতা কতখানি গভীর।
ভোটারদের দ্বারে দ্বারে ‘জগন্নাথপুরের সন্তান’ লিটল থারক ও
ব্ল্যাকশটস লেনের প্রতিটি ঘরে ঘরে গিয়ে কুশল বিনিময় করেন জগলুর রহমান।
জননিরাপত্তা বৃদ্ধি এবং নাগরিক সুবিধা নিয়ে স্থানীয়দের সাথে তার সরাসরি আলাপচারিতা সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করেছে। প্রবাসী বাঙালিদের পাশাপাশি স্থানীয় শ্বেতাঙ্গ ভোটারদের মাঝেও তার সাবলীল উপস্থিতি ও ইতিবাচক আশ্বাস নির্বাচনী মেরুকরণে বড় পরিবর্তন আনবে বলে ধারণা করা হচ্ছে।
সফল ব্যবসায়ী থেকে রাজনীতির ময়দানে
যুক্তরাজ্যের মূলধারার রাজনীতিতে জগলুর রহমান এক পরিচিত মুখ। কেবল একজন ব্যবসায়ী হিসেবেই নয়, বরং কমিউনিটির সেবায় দীর্ঘ দিনের নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে তিনি সেখানে সুপ্রতিষ্ঠিত। সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর পৌরসভার শেরপুর গ্রামের সন্তান জগলুর রহমান এখন বিদেশের মাটিতে দেশের মুখ উজ্জ্বল করার লড়াইয়ে ভোটের মাঠে আলোচিত হয়ে উঠেছেন।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com