1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা

ব্রি‌টে‌নে ১০ বাংলাদেশি গ্রেফতার, স্বজন‌দের উদ্বেগ

  • Update Time : সোমবার, ২৭ নভেম্বর, ২০১৭
  • ৩৮৪ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক ::বৈধ কাগজপত্র ছাড়া ব্রিটেনে কাজ করার অভিযোগে ১০ বাংলাদেশিকে আটক করেছে যুক্তরাজ্য ভিসা ও ইমিগ্রেশন বিভাগ। চল‌তি মাসে ব্রি‌টে‌নের বি‌ভিন্ন শহ‌রে অভিযান চা‌লি‌য়ে বিভিন্ন দেশের অবৈধ অভিবাসীদের সঙ্গে তাদেরও আটক করা হয়।

এদিকে, ব্রি‌টে‌নে অবৈধভা‌বে বসবাস ও কা‌জের অনুম‌তি ছাড়া কাজ করা এসব কর্মী‌দের আটকের পাশাপা‌শি তা‌দের নি‌য়োগদাতাদের বিরু‌দ্ধেও নেয়া হ‌য়ে‌ছে আইনি ব্যবস্থা।

গত ২৪ ন‌ভেস্বর টাইল হল লে‌নের এক‌টি ব্রি‌টিশ-বাংলা‌দেশি মা‌লিকানাধীন রে‌স্টুরে‌ন্টে অভিযান চালিয়ে এক বাংলা‌দেশিকে আটক করা হয়। তার ভিসার মেয়াদ ছিল না। তা‌কে দে‌শে ফেরত পাঠা‌নোর আগ পর্যন্ত আটক রাখা হ‌য়ে‌ছে।

এদিকে মেই‌ডেন‌হে‌ডের এক‌টি হাই স্ট্রিট রেস্টুরে‌ন্টে অভিযান চা‌লি‌য়ে চার বাংলা‌দেশিকে আটক করা হ‌য়েছে। ওই রেস্টুরে‌ন্টের অপর বাংলা‌দেশি কর্মীরও ব্রি‌টে‌নে বসবা‌সের আবেদন এখ‌নো মঞ্জুর ক‌রে‌নি দেশ‌টির ইমি‌গ্রেশন বিভাগ।

এর আগে, হাও‌য়ে‌লি না‌মের এক রেস্টুরেন্ট থে‌কে কাজ করার সময় চার বাংলা‌দেশিকে আটক করা হয়। প্র‌তিষ্ঠান‌টি‌কে ইতিম‌ধ্যেই নব্বই হাজার পাউন্ড জ‌রিমানা করা হ‌য়ে‌ছে। লন্ড‌নের ফ‌রেস্ট গে‌টের এক‌টি বুচা‌রে অভিযান চা‌লি‌য়ে গত সপ্তা‌হে এক বাংলা‌দেশিকে গ্রেফতার করা হ‌য়ে‌ছে।

যুক্তরাজ্য জু‌ড়ে অবৈধ অভিবাসী‌দের আটকে হোম অফি‌সের চলমান অভিযা‌নের ম‌ধ্যে দেশ‌টি‌তে বৈধ কাগজপত্র ছাড়া বসবাসরত‌ ও তা‌দের স্বজন‌দের ম‌ধ্যে ত‌ীব্র উ‌দ্বেগ-উৎকণ্ঠা বিরাজ কর‌ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com