1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন

বড়লেখায় উত্তর শাহবাজপুর ইউপি নির্বাচনে সদস্য পদে হেলাল জয়ী

  • Update Time : রবিবার, ১৬ এপ্রিল, ২০১৭
  • ৩৪৬ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের উপ-নির্বাচনে ফুটবল প্রতীকে ৩৭৮ ভোট পেয়ে হেলাল উদ্দিন বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি ফারুক আহমদ তালা প্রতিকে পেয়েছেন ২৯৫ ভোট।

এর আগে রবিবার সকাল ৮টায় কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শুরু হয় ভোটগ্রহণ। বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষে গণনা শুরু হয়। এ ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১৮৩৯ জন। এর মধ্যে ১৩৮২ ভোট কাস্ট হয়েছে।

প্রসঙ্গত, বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউপির ৫নং ওয়ার্ডের সদস্য আবুল হোসেন আলম গত বছরের ২৯ সেপ্টেম্বর সন্ত্রাসী হামলায় নিহত হওয়ায় তাঁর পদটি শূন্য হয়।

এ পদটি পূরণে ওই ওয়ার্ডে পুন:নির্বাচনের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com