1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম:
‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক

বড় ভাইয়ের হাতে প্রাণ গেল ছোট ভাইয়ের

  • Update Time : রবিবার, ১১ আগস্ট, ২০১৯
  • ৩৬০ Time View

মৌলভীবাজারের কুলাউড়ায় কর্মধা ইউনিয়নে বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

রোববার  সকাল ১১টার দিকে উপজেলার কর্মধা ইউনিয়নের নোনা টিলাবাড়ি এলাকায় ঘটনাটি ঘটেছে।

ঘটনাস্থলে গিয়ে পুলিশ রাজিবের লাশ উদ্ধার করে। প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত রাজিবুর রহমান রাজিব (১৭) উপজেলার রবিরবাজার হাফিজিয়া মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মামুন ও রাজিব উপজেলার কর্মধা ইউনিয়নের নোনা গ্রামের ওয়াসির আলীর ছেলে। তাদের আরও দুই ভাই প্রবাসে বসবাস করেন। রাজিব স্থানীয় মাদ্রাসায় হাফিজি পড়াশোনা করতো। ঈদের ছুটিতে বাড়িতে এসেছে। এদিকে মামুন দীর্ঘদিন যাবত মানসিক বিকারগ্রস্ত। কোন কারণ ছাড়াই রোববার সকালে সে এ ঘটনা ঘটিয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় চক্রবর্তী জানান, মামুন মানসিকভাবে অসুস্থ। কোন বিবাদ ছাড়াই সে এ কাণ্ড ঘটিয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com