1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী

ভাটির জনপদে শিক্ষার উন্নয়নে মরহুম কলমদর মিয়া যে অবদান জাতি যুগ যুগ ধরে স্মরণ রাখবে- স্মরণ সভায় লে. কণেল (অব) সৈয়দ আলী আহমদ

  • Update Time : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০১৫
  • ৩৫৮ Time View

স্টাফ রিপোর্টার:;ভাটির জনপদে শিক্ষার উন্নয়নে মরহুম কলমদর মিয়া যে অবদান রেখেছেন তা জাতি যুগ যুগ ধরে স্মরণ রাখবে। গতকাল বিকাল ৩ টায় চিলাউড়া হলদিপুর ইউপি গোপরাপুর বাজারে এলাকার বিশিষ্ট মুরব্বি শিক্ষানুরাগী শালিস ব্যক্তিত্ব চিলাউড়া হলদিপুর ইউপির সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম খসরুর পিতার ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট শিক্ষাবিদ সাহিত্যিক রাজনীতিবিদ লে. কর্ণেল (অব) সৈয়দ আলী আহমদ এ কথা বলেন। এলাকার বিশিষ্ট মুরব্বি সাবেক মেম্বার আব্দুল হান্নানের সভাপতিত্বে মোঃ জুবায়ের হোসেন সুহেল এর পরিচালনায় প্রধান অতিথি বলেন ভাটির জনপদ বিভিন্ন সময় অবেহলা বঞ্চনার স্বীকার। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সংশ্লিষ্টদের এগিয়ে আসার আহ্বান জানান। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ শহীদুল ইসলাম বকুল, তরুন সমাজকর্মী ও সাংবাদিক আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, প্রবীন মুরব্বি সাবেক মেম্বার আশিকুর রহমান আশিক, আফসর উদ্দিন। হাফিজ গুলজার আহমদের তেলাওয়াতের মাধ্যমে স্বাগত বক্তব্য রাখেন মরহুমের পুত্র সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম খসরু, বক্তব্য রাখেন ফারুক আহমদ ময়না, তাজুল ইসলাম, মোঃ আশরাফুল হক, আল আমিন, আলমগীর হোসেন, শাহজাহান চৌধুরী, আব্দুল গফুর প্রমুখ। সভা শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা আব্দুল গফুর।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com