1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম:
জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন

ভাবী হত্যায় দেবরের ফাঁসির আদেশ

  • Update Time : রবিবার, ১০ ডিসেম্বর, ২০১৭
  • ৩২৪ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: পারিবারিক বিরোধে ঢাকার পল্লবীতে গৃহবধূকে হত্যার দায়ে দেবর রাব্বি হোসেন মনার ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

রোববার ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আবদুর রহমান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত রাব্বি পল্লবীর নন লোকাল রিলিফ ক্যাম্পের ইসমাইল হোসেনের ছেলে।

মামলার বিবরণে জানা গেছে, সায়েরা খাতুন আলো তার স্বামী সোহেলকে নিয়ে পল্লবীর এক বাসায় ভাড়া থাকতেন। আলো সেলাইয়ের কাজ করতেন। তার দেবর রাব্বি ওই বাসাতেই থাকতেন। রাব্বির কোনো আয়-রোজগার না থাকায় ভাবীর সঙ্গে প্রায়ই তার ঝগড়া হতো।

২০১৩ সালের ৬ সেপ্টেম্বর বিকালে বন্ধক রাখা একটি সোনার চেইন ফেরত আনতে ২০ হাজার টাকাসহ রাব্বিকে নিয়ে বাসা থেকে বের হন আলো। রাত সাড়ে ৮টার দিকে পল্লবীর আব্বাস উদ্দিন স্কুলের পাশে আলোর লাশ পাওয়া যায়।

পরে আলোর ভাই মো. শাহজালাল থানায় মামলা করলে রাব্বিকে গ্রেফতার করে পুলিশ। পরে ভাবীকে হত্যার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন রাব্বি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com