1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক

ভারতীয় কমিশনের মিডিয়া নাইটে সুনামগঞ্জের খবরের সম্পাদক পঙ্কজ দে

  • Update Time : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০১৯
  • ৩৩৭ Time View

বাংলাদেশস্থ ভারতীয় দূতাবাস কর্তৃক ঢাকার সোনারগাঁও হোটেলের বলরুমে আয়োজিত অ্যানুয়েল মিডিয়া রিসিপশন অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাশ এর সাথে দৈনিক সুনামগঞ্জের খবর সম্পাদক ও প্রকাশক পঙ্কজ কান্তি দে। বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে ভারতীয় দূতাবাসের আমন্ত্রিত অতিথি হিসাবে তিনি যোগ দেন। অনুষ্ঠানে উপস্থিত মিডিয়া কর্মীদের উদ্দেশ্যে হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাশ বলেন, ‘আমরা চাই দুই দেশের সাংবাদিকদের মাঝে একটি সংযোগ গড়ে উঠুক। ঢাকার বাইরের সাংবাদিকদেরও আমরা এই প্রক্রিয়ায় যুক্ত করতে চাই।’
রীভা গাঙ্গুলী বলেন, বাংলাদেশের গণমাধ্যম অত্যন্ত কার্যকর এবং সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। গণমাধ্যম কর্মীরাও অত্যন্ত প্রাণবন্ত। বাংলাদেশ ও ভারত, দুই দেশের গণমাধ্যমের মধ্যে অনেক মিল রয়েছে। তারা স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারে। তিনি বলেন, বাংলাদেশে বিভিন্ন কাজের জন্য ভারত এগিয়ে এসেছে। একই সঙ্গে দু’দেশের মধ্যে প্রায় ৯০টি চুক্তি সম্পন্ন হয়েছে, যা দেশের জনগণের জন্য কর্মক্ষেত্র সৃষ্টিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এছাড়া বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের প্রতিও ভারতের যথেষ্ট সম্মান রয়েছে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দৈনিক প্রথমআলোর সম্পাদক মতিউর রহমান, দৈনিক সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিজ শফি, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদ হাসান, এটিএন বাংলার বার্তা প্রধান জ.ই. মামুন, এটিএন নিউজের চীফ অফ নিউজ মুন্নি সাহা, দৈনিক কালেরকণ্ঠের নির্বাহী সম্পাদক মোস্তফা কামাল, দৈনিক সমকালের উপসম্পাদক অজয় দাশগুপ্ত, জ্যেষ্ঠ সাংবাদিক শংকর মৈত্রসহ ঢাকার বিভিন্ন গণমাধ্যমের সিনিয়র সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনের উদ্যোগে প্রতিবছর ভারতে ভ্রমণ করা ‘হানড্রেড ডেলিগেটস’ এর সদস্যদের সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com