1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫

ভারতে স্ত্রীর চিকিৎসা করাতে গিয়ে করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া জগন্নাথপুরের সন্তান প্রবীণ সাংবাদিক বকসীর মৃত্যুতে শোকের ছায়া

  • Update Time : সোমবার, ১৯ এপ্রিল, ২০২১
  • ৫৮৫ Time View

ক্যানসারে আক্রান্ত স্ত্রীর চিকিৎসার জন্য ভারতে গিয়ে করোনায় আক্রান্ত হয়ে রোববার (১৮ এপ্রিল) শেষ নি:শ্বাস ত্যাগ করেন জগন্নাথপুরের সন্তান  কক্সবাজারের প্রবীণ সাংবাদিক নজরুল ইসলাম বকশি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

ভারতে গিয়ে করোনায় আক্রান্ত হয়ে ৬৬ বছর বয়সী এই সাংবাদিক ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

সহধর্মিণী লুৎফা বকসীর চিকিৎসার জন্য গত ১৮ মার্চ ভারতে যান নজরুল ইসলাম বকসী। সেখানে গত ২৪ মার্চ থেকে নিজেই প্রচন্ড জ্বরসহ অন্যান্য রোগে আক্রান্ত হন। এরপর করোনার স্যাম্পল টেস্ট করালে রিপোর্ট ‘পজেটিভ’ আসে।নজরুল ইসলাম বকসী আগে থেকেই ওপেনহার্ট সার্জারী করা ছিলেন।

সাংবাদিক নজরুল ইসলামের বাড়ি সিলেট বিভাগের সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়ন চক তিলক গ্রামে। নয়াবন্দর স্কুলের প্রথম ব্যাচের শিক্ষার্থী ছিলেন বকশি। সিলেট শহরে সাংবাদিকতা করেন দীর্ঘদিন। পরে বৈবাহিক সূত্রে কক্সবাজারে স্থায়ী হন। কক্সবাজার সদর উপজেলার লিংক রোড এলাকায় তাঁর বাড়ি। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক।

বাংলাদেশ বেতার কক্সবাজার স্টেশনের নিয়মিত খবর পাঠক, উপস্থাপক ও কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক হিমছড়ির বার্তা পত্রিকার সম্পাদক ছিলেন নজরুল ইসলাম বকশি। এর আগে তিনি ভোরের কাগজ, দৈনিক পূর্বকোণসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন। পাশাপাশি তিনি কক্সবাজারের আবৃত্তি সংগঠনসহ সামাজিক–সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন।

নজরুল ইসলামের খালু সিরাজুল ইসলাম জানান, চেন্নাইয়ের যে হাসপাতালে তিনি চিকিৎসা নিয়েছিলেন, সেটির পাশের কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে। ওখানে বর্তমানে তাঁর অসুস্থ স্ত্রী লুৎফা বেগমের কেমোথেরাপি চলছে। সঙ্গে দুই সন্তানও সেখানে অবস্থান করছেন।
উল্লেখ্য, ভারতের ভেলোর সিএমসি হাসপাতালে করোনা হাইভেন্টিলেশনে চিকিৎসাধীন ছিলেন নজরুল ইসলাম বকসী। একই হাসপাতালে হেমাটলজী ক্যানসার বিভাগে কেমোথেরাপি নিচ্ছেন স্ত্রী লুৎফা বকসী।

নজরুল ইসলাম বকশির মৃত্যুতে গভীর শোক জানিয়েছে জগন্নাথপুর, সিলেট ও কক্সবাজারের গণমাধ্যম কর্মী  ও  বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com