1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম:
দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব

ভেজাল গুড়ের কারখানায় র‌্যাবের অভিযান

  • Update Time : শুক্রবার, ১৭ মে, ২০১৯
  • ৩৭৬ Time View

নাটোরের গুরুদাসপুরে ভেজাল গুড়ের কারখানায় অভিযান চালিয়ে মাধ্যমে তিনটি কারখানার মালিককে ৯ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমান আদালত। এ সময় ওই কারখানা থেকে ৩১৯ বস্তা চিনি উদ্ধার করা হয়। পরে কারখানা থেকে বিপুল পরিমান ভেজাল গুড় জব্দ করে তা নদীতে ফেলে ধ্বংস করা হয়। গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় বাজারে গতরাতে এই অভিযান চালানো হয়।
ভ্রাম্যমান আদালতের বিচার গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান ও র‌্যাব ৫, সিপিসি ২ এর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রাজিবুল আহসান জানান, কাপড়ে দেওয়া রং, চিনি ও বিভিন্ন কেমিক্যাল মিশিয়ে ভেজাল গুড় তৈরী করে এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চাঁচকৈড় বাজারের সুজন সোনার, মোক্তার শাহ ও আল আমিনের গুড়ের কারখানায় অভিযান চালায় র‌্যাব সদস্যরা। অভিযানকালে ওই তিনটি কারখানা থেকে ৩১৯ বস্তা চিনি উদ্ধার ও বিপুল পরিমান ভেজাল গুড় জব্দ করা করা হয়। পরে কারখানা মালিকদের ভ্রাম্যমান আদালতের সামনে হাজির করা হলে আদালতের বিচারক তাদের প্রত্যেককে তিন লাখ টাকা করে জরিমানা আদায় করেন। পরে উদ্ধারকৃত চিনিগুলো এলাকার এতিম খানা ও মাদ্রাসায় দান করার সিদ্ধান্ত এবং জব্দ করা ভেজাল গুড়গুলো নদীতে ফেলে তা ধ্বংস করা হয়।

সুত্র-মানব জমিন

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com