স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ পৌরসভা উপনির্বাচন চলাকালে শহরের উত্তর আরপিননগর পৌর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই প্রার্থীর সমর্থক ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষের সময় ইটপাটকেলের আঘাতে এক পুলিশ সদস্য আহতের ঘটনায় ১২ জনের নামোল্লেখ করে ২০০ জনকে আসামী করে মামলা হয়েছে। মামলার আসামীর মধ্যে রিগেন, নাঈম ও রাজিবসহ ১২ জনের নামোল্লেখ করা হয়েছে। পুলিশের একটি সূত্রে জানা গেছে, আসামীদের সকলেই গণিউল সালাদীনের সমর্থক।
সুনামগঞ্জ সদর থানার ওসি মো. শহীদুল্লাহ্ জানান, সরকারি কাজে বাধা দান এবং পুলিশের উপর হামলার ঘটনায় শুক্রবার রাতে পুলিশ এসল্ট মামলা হয়েছে। মামলায় ১২ জনের নামোল্লেখ করে অজ্ঞাত ২০০ জনকে আসামী করা হয়েছে।
প্রসঙ্গত. শুক্রবার পৌরসভা উপনির্বাচন চলাকালে শহরের উত্তর আরপিননগর পৌর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সরকার দলীয় প্রার্থী নাদের বখ্ত ও স্বতন্ত্র প্রার্থী দেওয়ান গণিউল সালাদীনের সমর্থক এবং পুলিশের ঘণ্টাব্যাপি সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে এক পুলিশ কনস্টেবলসহ ১৫ জন আহত হয়।
Leave a Reply