1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন মৃত্যুর মুখেও সত্যের পথে অবিচল ছিলেন যে তাবেয়ি লিবিয়া থেকে মানবিক সহায়তায় দেশে ফিরলেন ১৭৩ বাংলাদেশি সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ৩ টাকা বিদেশফেরত কর্মীদের ৫০ লাখ টাকা পর্যন্ত ঋণ, আবেদন করবেন যেভাবে সিলেটে টায়ার পুড়িয়ে নাশকতা, আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার

ভোট চোর চেয়ারম্যান, তথ্য বাতায়নে ইউপি চেয়ারম্যানের নামের পাশে লেখা

  • Update Time : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩১৫ Time View

অনলাইন ডেস্ক –

জাতীয় তথ্য বাতায়নে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার এক ইউপি চেয়ারম্যানের নামের পাশে ‘ভোট চোর’ শব্দটি উল্লেখ থাকার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ-সংক্রান্ত একটি পোস্ট শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।

 

এ নিয়ে স্থানীয় রাজনীতিক, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। জাতীয় তথ্য বাতায়নের মতো গুরুত্বপূর্ণ একটি পোর্টালে একজন জনপ্রতিনিধির নামের পাশে এ রকম শব্দ ব্যবহারকে খুবই ন্যক্কারজনক বলে মন্তব্য করেছেন অনেকে।

জানা গেছে, শুক্রবার রাতে স্থানীয় এক তথ্যপ্রত্যাশী জাতীয় তথ্য বাতায়নে উপজেলার চরমার্টিন ইউনিয়ন পরিষদের অপশনে প্রবেশ করলে পরিষদের চেয়ারম্যানের নামের পাশে ‘ভোট চোর’ শব্দটি দেখতে পান। পরে তিনি নিজ ফেসবুক আইডিতে এ-সংক্রান্ত একটি স্ট্যাটাস দিলে তা মুহূর্তেই ভাইরাল হয়। এক পর্যায়ে বিষয়টি কর্তৃপক্ষের নজরে পড়লে চেয়ারম্যানের নামের সঙ্গে যুক্ত ‘ভোট চোর’ লেখাটি মুছে ফেলা হয়।

 

ভুক্তভোগী ইউপি চেয়ারম্যান ইউছুফ আলী জানান, নিয়ম অনুযায়ী পরিষদের ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা ওমর ফারুক জাতীয় তথ্য বাতায়নের বিষয়টি দেখভাল করেন। এর পাসওয়ার্ড একমাত্র তার কাছেই রয়েছে। এ বিষয়ে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দিয়েছেন।

 

  1. ওমর ফারুকের দাবি, একটি দুষ্টচক্র ওয়েবসাইটটি হ্যাক করে এ কাজটি করেছে। এতে তার কোনো সম্পৃক্ততা নেই। বিষয়টি জানার পরপরই তিনি সাইট থেকে শব্দটি মুছে ফেলেছেন।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com