1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা

ভ্যান চালকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার

  • Update Time : বৃহস্পতিবার, ১৯ জুলাই, ২০১৮
  • ৩০০ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
নাটোরের বাগাতিপাড়ায় এক ভ্যান চালকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার দক্ষিণ মুরাদপুর ও চিমনাপুর এলাকার একটি আখের জমি থেকে ওই ভ্যানচালকের হাত-পা বাঁধা মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত সাগর আলী (৬০) লালপুর উপজেলার ধুপইল নতুনপাড়া গ্রামের মৃত লেদু মন্ডলের ছেলে।
বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত (ওসি) আব্দুল্লাহ আল মামুন মৃতদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, সাগর আলী বুধবার সকালে চার্জার ভ্যান নিয়ে বাড়ি থেকে হন। কিন্ত রাতে বাড়ি না ফেরায় তাকে বিভিন্ন স্থানে খোঁজ করেন তার পরিবারের লোকজন।
ওসি জানান, বৃহস্পতিবার সকালে মালঞ্চি-দয়ারামপুর প্রধান সড়কের মুরাদপুর চিমনাপুর এলাকায় একটি আখের জমির মধ্যে মেহগুনি গাছের সাথে হাত-পা বাঁধা মৃতদেহ দেখে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা।
তিনি জানান, লোকমুখে খবর ছড়িয়ে পড়লে নিহত ভ্যান চালকের ছেলে শরিফুল ও পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে সাগর আলীর মৃতদেহ সনাক্ত করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মৃত দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
ওসি আব্দুল্লাহ আল মামুন আরও বলেন, এসময় ঘটনাস্থল থেকে কিছু দূরে ভ্যানটি উদ্ধার করা হয়। এটি একটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com