1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম:
এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টি করতে চায় সরকার: প্রধানমন্ত্রী সিলেটে মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, তা আইনি প্রক্রিয়ায় বিবেচনাধীন: আইনমন্ত্রী সহমর্মিতায় গড়ে উঠুক ইসলামী সমাজ ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র বানানোর সাহস পাবে না কেউ: প্রধানমন্ত্রী ৯-১৪ মাসেই কোরআনের হাফেজ দুই শিশু সুনামগঞ্জে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় প্রকৌশলী-শিক্ষক নিহত মালয়েশিয়ার কথা বলে সপ্তাহখানেক সাগরে ঘুরিয়ে ৭২ জনকে কক্সবাজারে নামিয়ে দিল পাচার চক্র সুনামগঞ্জে ১০ দিনে লুট ৫ কোটি টাকার বালু ব্রিটিশ-বাংলাদেশি হুজহু’র অ্যাওয়ার্ড পেলেন জগন্নাথপুরের মুনিরা কে হোসেন 

মক্কায় বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

  • Update Time : শুক্রবার, ২ জুন, ২০২৩
  • ৩০৬ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সৌদি আরবে হজ পালন করতে গিয়ে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। বুধবার মক্কায় মো. আবদুল ওয়াহিদ (৪৬) নামের ওই ব্যক্তি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বলে জানা গেছে।

ওয়াহিদের বাড়ি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায়। তার পাসপোর্ট নম্বর এ০৪৬৬৪২২৭।

বৃহস্পতিবার রাতে মক্কার হজ কাউন্সিলর জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বেসরকারি খন্দকার ব্রাদার্স নেটওয়ার্ক ট্রাভেলসের মাধ্যমে হজে গিয়েছিলেন ওয়াহিদ। এ বছর সৌদি আরবে বাংলাদেশি কোনো হজযাত্রীর মৃত্যুর ঘটনা এটিই প্রথম।
এদিকে, বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত ৪৪ হাজার ১৫৬ বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৭ হাজার ৮৫৯ ও বেসরকারি ব্যবস্থাপনায় ৩৬ হাজার ২৯৭ জন। চাঁদ দেখা সাপেক্ষে ২৭ জুন হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com