1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী

মধ্যনগরে ইউপি সদস্যসহ ৭ চোরাকারবারি আটক

  • Update Time : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৫৩ Time View

মধ্যনগর প্রতিনিধি::
মধ্যনগরে ১৬১ বস্তা ভারতীয় আমদানি নিষিদ্ধ চিনি ও একটি ইঞ্জিনচালিত স্টিলবডি নৌকা জব্দ করা হয়েছে। এসময় ৭ চোরাকারবারিকে আটক করেছে পুলিশ।
শুক্রবার ভোর পৌনে ৫টার দিকে উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের বুড়িপত্তন গ্রাম সংলগ্ন জামগড়া খাল থেকে এই চালান জব্দ করা হয়। ইঞ্জিনচালিত নৌকায় চিনির বস্তাগুলো আনা হচ্ছিল।
অভিযান পরিচালনা করেন মধ্যনগর থানার এসআই মো. ইসমাইল হোসেন ভূঞাঁ ও এসআই মো. মশিউর রহমান সহ সঙ্গীয় ফোর্স।  জব্দকৃত চিনির বাজারমূল্য সাত লাখ ২৪ হাজার ৫০০ টাকা।
আটককৃত চোরাকারবারিরা হলেন— বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের রূপনগর গ্রামের মনফর আলীর ছেলে ও ঐ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. মুজিবুর রহমান (৪৫), একই গ্রামের আইয়ুব আলীর ছেলে জহুরুল আলম (৪২), রমজান আলীর ছেলে কালু মিয়া (৩৩), আব্দুল আলীর ছেলে আহাদ মিয়া (৫৭), কলতাপাড়া গ্রামের আব্দুল লতিফের ছেলে মারুফ মিয়া (২২), ঘিলাগড়া গ্রামের জামাল উদ্দিনের ছেলে বিল্লাল হোসেন (৩৩) ও  লক্ষীপুর গ্রামের খোরশেদ আলমের ছেলে মো. মুক্তার হোসেন (৩৪)।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরান হোসেন জানান, গ্রেপ্তারকৃত চোরাকারবারিদের বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com