1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম:
বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম!

মন্ত্রী ছায়েদুল হক এর কথার সত্যতা পাওয়া গেলে ব্যবস্থা নিবে আওয়ামীলীগ

  • Update Time : রবিবার, ৬ নভেম্বর, ২০১৬
  • ২৫২ Time View

স্টাফ রিপোর্টার:: মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হক হিন্দুদের নিয়ে ‘আপত্তিকর বক্তব্য’ দিয়ে থাকলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেবে আওয়ামী লীগ। এ ধরনের আপত্তিকর বক্তব্যের কোনো প্রমাণ কারও কাছে থাকলে তা আওয়ামী লীগকে দিতে বলা হয়েছে।

শনিবার বিকেলে ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এ কথা বলেন।

হানিফ বলেন, হিন্দুদের নিয়ে ছায়েদুল হক আপত্তিকর বক্তব্য দিয়েছেন, তা তিনি বিশ্বাস করেন না। তারপরও কারও কাছে ওই কথিত বক্তব্যের বিষয়ে প্রমাণ থাকলে আওয়ামী লীগকে তা দেওয়ার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, মন্ত্রী ছায়েদুল যদি সত্যি সত্যি এ ধরনের কথা বলে থাকেন, তাহলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেবে আওয়ামী লীগ।

গত রোববার ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ছায়েদুল হকের নির্বাচনী এলাকায় হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়িতে হামলা-ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটে। অভিযোগ করা হচ্ছে, ঘটনার পর ছায়েদুল হক হিন্দুদের নিয়ে আপত্তিকর বক্তব্য দিয়েছেন।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, বিএনপি-জামায়াতের দীর্ঘদিনের গভীর চক্রান্তের ফসল ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা। দেশ যখন শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে, তখন তা সহ্য করতে না পেরে তারা ষড়যন্ত্র করছে। তিনি আরও বলেন, গত আট বছরে সরকার দেশকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে এসেছে। বিএনপি-জামায়াতের মাথাব্যথার কারণ এই উন্নয়ন। তারা সর্বশেষ পন্থা হিসেবে সাম্প্রদায়িক অস্থিরতা সৃষ্টি করতে এই হামলা চালিয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান; সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, এ কে এম এনামুল হক শামীম ও খালিদ মাহমুদ চৌধুরী; দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com