1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা

মন্দিরে পূজা দিতে গিয়ে প্রাণ গেল স্বামী-স্ত্রীর

  • Update Time : রবিবার, ১০ অক্টোবর, ২০২১
  • ৫১৪ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

পটুয়াখালীর দশমিনা উপজেলায় মন্দিরে পূজা দিতে গিয়ে বিদ্যুৎস্পর্শে স্বামী ও স্ত্রীর মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন— ওই গ্রামের মৃত সুখরঞ্জন কবিরাজের ছেলে সুনিল কবিরাজ (৬৫) ও তার স্ত্রী পুষ্প রানী (৬৫)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার রণগোপালদী ইউনিয়নের গুলি আউলিয়াপুর গ্রামে সুনিল কবিরাজ ও তার স্ত্রী পুষ্প রানীকে নিয়ে একা বাড়িতে থাকতেন। ঘটনার দিন পুষ্প রানী বাড়ির মন্দিরে পূজা দিতে গিয়ে বিদ্যুতায়িত হন।

স্থানীয়দের ধারণা, স্ত্রীকে বাঁচাতে গিয়ে সুখ সুনিল কবিরাজও বিদ্যুতায়িত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দশমিনা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

দশমিনা থানার এসআই আবির জানান, মন্দিরের কাঁচিগেটেই বিদ্যুতায়িত  হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তবে পুষ্প রানীর মাথায় আঘাতের চিহ্ন দেখা গেছে। সুনিল কবিরাজ-পুষ্প রানী দম্পত্তি একা বাড়িতে থাকতেন। ময়নাতদন্তের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়নি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com