1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম:
‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক

মসজিদের ভেতরে ইমামের গলাকাটা লাশ

  • Update Time : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০১৯
  • ৩৭৭ Time View

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় একটি মসজিদ থেকে দিদারুল ইসলাম (২৬) নামে এক ইমামের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার মল্লিকের পাড়া এলাকার জামে মসজিদের বারান্দা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত দিদারুল ইসলামের বাড়ি খুলনার তেরখাদা উপজেলায়।

স্থানীয় জিয়াউদ্দিন নামে এক মুসল্লি জানান, ভোরে ফজরের আজান না দেয়ায় এলাকার মুসল্লিরা মসজিদে খোঁজ করতে গিয়ে ইমামের গলাকাটা লাশ বারান্দায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।

জিয়াউদ্দিন বলেন, ঈদের ছুটিতে তিনি বাড়ি গিয়েছিলেন। মঙ্গলবার মসজিদে কাজে যোগ দেয়ার একদিন পরেই এ ঘটনা ঘটল।

সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান মনির জানান, খবর পেয়ে ওই ইমামের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

সুত্র-মানব জমিন

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com