1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন

মসজিদ মন্দিরে অনুদানের চেক প্রদান করলেন মন্ত্রী এম এ মান্নান

  • Update Time : রবিবার, ১০ জুন, ২০১৮
  • ২৩০ Time View

স্টাফ রিপোর্টার:অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এম পি গতকাল জগন্নাথপুর উপজেলার চারটি মসজিদ ও দুটি মন্দিরে ধর্ম মন্ত্রনালয়ের অাওতায় ১লাখ ৪০হাজার টাকার অনুদানের চেক তুলে দেন। গতকাল কামাল কমিউনিটি সেন্টারে মসজিদ ও মন্দির কমিটির প্রতিনিধির হাতে অনুদানের চেক তুলে দেন। চারটি মসজিদে ২৫ হাজার টাকা করে ১লাখ টাকা ও দুটি মন্দিরে ২০হাজার টাকা করে ৪০ হাজার টাকার অনুদানের চেক তুলে দেয়া হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বিল্লাহ এর সঞ্চালনায় এসময় উপস্হিত ছিলেন জেলা আওয়ামীলীগ সহ সভাপতি সিদ্দিক আহমদ,সৈয়দ আবুল কাশেম,এডভোকেট শফিকুল আলম, সাধারণ সম্পাদক ব্যারিষ্টার এনামুল কবির ইমন,উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান আকমল হোসেন,ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব,ওসি হারুনুর রশীদ চৌধুরী প্রমুখ এসময় চিলাউড়া মসজিদের মোতায়াল্লি আব্দুল গফুর,শ্যামহাট আশ্রম উন্নয়ন ও পরিচালনা কমিটির সভাপতি ধীরেন্দ্র কুমার সেন,মেঘারকান্দি ভৈরব মন্দির কমিটির সাধারণ সম্পাদক রাসেন্দ্র দাসসহ মসজিদ ও মন্দির কমিটির প্রতিনিধিরা অনুদানের চেক গ্রহন করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com