1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

মহানবীর (সা.) ব্যঙ্গচিত্র প্রদর্শন : বিক্ষোভে উত্তাল সিলেটের রাজপথ

  • Update Time : বুধবার, ৪ নভেম্বর, ২০২০
  • ৩৮৬ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
মহানবী হজরত মুহাম্মদ (সা.) কে ব্যাঙ্গ করার প্রতিবাদে মুসল্লিদের প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশে উত্তাল সিলেটের রাজপথ।

আজ বুধবার (৪ নভেম্বর) বাদ জোহর নগর চত্বরে এক প্রতিবাদ সমাবেশে বিক্ষোভ প্রকাশ করেন তারা।

উলামা পরিষদ বাংলাদেশের সভাপতি, জামেয়া ক্বাসিমুল উলুম দরগাহ মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদিস আল্লামা মুফতি মুহিব্বুল হক গাছবাড়ির আহ্বানে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে সভাপতিত্ব করেন দরগাহ মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদিস আল্লামা মুফতি মুহিব্বুল হক।

মাওলানা জুনাইদ কিয়ামপুরীর পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, মাওলানা নুরুল ইসলাম খান, মাওলানা আলিমুদ্দীন, বেফাকের কেন্দ্রীয় সহ-সভাপতি হাফিজ মাওলানা মুসলেহুদ্দীন রাজু,  মাওলানা ইউসুফ, মাওলানা রেজাউল করিম জালালী, মাওলানা মুহসিন আহমদ, মাওলানা আবুল হাসান ফয়সল, মাওলানা মুশতাক আহমদ খান, মাওলানা হিলাল আহমদ, মাওলানা ক্বারি হারুনুর রশীদ, মাওলানা আবুল হুসাইন, মাওলানা আব্দুল গাফফার, মাওলানা আব্দুল মালিক চৌধুরী, মাওলানা আহমদ সগির, মাওলানা আব্দুল মালিক মোবারকপুরী ও মাওলানা আব্দুস সুবহান প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, আগুন নিয়ে খেলা করবেন না। আল্লাহ, নবী করিম (সা.) ও ইসলামের বিরুদ্ধে কটূক্তি করলে মুসলমানের কলিজায় আগুন লেগে যায়। সে আগুনে জ্বলেপুড়ে ছাড়খার হয়ে যাবে।

বক্তারা বাংলাদেশ সরকারের প্রতি ফ্রান্সের সঙ্গে সকল কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবি জানান। সমাবেশ শেষে নগরের আম্বরখানা পর্যন্ত বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com