1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম:
সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

মাকে হত্যার পর আত্মহত্যার চেষ্টা চালায় পুত্র

  • Update Time : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৬
  • ৪৪৫ Time View

চট্টগ্রামে নগরে এক তরুণ মাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করার পর আত্মহত্যার চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে। শনিবার নগরের বারিক বিল্ডিং মোড় এলাকায় ‘সরকারি টাওয়ার’ নামের ভবনে এ ঘটনা ঘটে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগ ওঠা তরুণের নাম সৌমিত চৌধুরী (২০)। তাঁর বাবার নাম সুখময় চৌধুরী। তিনি আয়কর আইনজীবী হিসেবে ঢাকায় কর্মরত। চট্টগ্রামের সাতকানিয়ায় তাঁদের পৈতৃক বাড়ি। নগরের ওই ভবনের তৃতীয় তলায় তাঁর স্ত্রী কুমকুম চৌধুরী (৪৫), বড় ছেলে সোমনাথ চৌধুরী (২৪) এবং ছোট ছেলে সৌমিত চৌধুরী বসবাস করতেন। স্ট্রোকে আক্রান্ত হয়ে স্ত্রী কুমকুম চৌধুরী নয় মাস ধরে অসুস্থ ছিলেন। বড় ছেলে হাজী মুহাম্মদ মোহসিন কলেজে বিবিএ প্রথম বর্ষে পড়াশোনা করছেন। সৌমিত এবার ব্যারিস্টার সুলতান আহমেদ ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়ে তিন বিষয়ে অকৃতকার্য হন। পরে ফলাফল পুনর্নিরীক্ষণের আবেদন করেন তিনি। পুনর্নিরীক্ষণে এক বিষয়ে পাস দেখালেও অপর দুটি বিষয়ে অকৃতকার্যই দেখানো হয়। এ নিয়ে আজ বড় ভাই তাঁকে বকাঝকা করেন। এটাকে কেন্দ্র করে হত্যা ও আত্মহত্যার চেষ্টার ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। আহত সৌমিতকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে উপস্থিত বড় ভাই সোমনাথ চৌধুরী জানান, বেলা ১১টা থেকে ১টার মধ্যে এ ঘটনা ঘটে থাকতে পারে। তিনি বলেন, অকৃতকার্য হওয়ায় ভাইকে বকাঝকা করে তিনি বেলা ১১টায় কলেজে চলে যান। এরপর মায়ের সঙ্গে ছোট ভাইয়ের কী হয়েছে তা তিনি জানেন না। বেলা একটায় বাসায় ফিরে কয়েকবার কলবেল বাজানোর পর সৌমিত নিজে এসে দরজা খুলে দিয়ে সেখানেই পড়ে যান। তখন তিনি দেখতে পান সৌমিতের সারা গা রক্তে ভেসে যাচ্ছে। এরপর তিনি ছুটে মায়ের কক্ষে এসে দেখেন মা বিছানায় রক্তাক্ত মৃত অবস্থায় পড়ে আছেন। এক প্রতিবেশীর সহায়তায় গুরুতর আহত ভাইকে নিয়ে তিনি হাসপাতালে আসেন বলে জানান।

এদিকে নিহত কুমকুম চৌধুরীর বোন জানান, তাঁর বোন স্ট্রোকে আক্রান্ত হয়ে নয় মাস ধরে অসুস্থ ছিলেন। ছোট ছেলে সৌমিতই মায়ের দেখাশোনা করতেন। তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, ‘আমি বুঝতে পারছি না, যে মাকে এত যত্ন করত, সে কীভাবে এ কাজ করতে পারে! ডাক্তার দেখানো থেকে শুরু করে ওষুধ খাওয়ানো সবই সৌমিত করত। কেন সে মাকে হত্যা করল?’

এ ব্যাপারে চট্টগ্রাম বন্দর থানার উপপরিদর্শক (এসআই) সাজেদ কামাল বলেন, নিহত মায়ের গলা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন আছে। হামলাকারী সৌমিতের গলায়ও আঘাত রয়েছে। কোনো কারণে ক্ষিপ্ত হয়ে সৌমিত মাকে হত্যার পর নিজে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com