1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

মাছরাঙা টিভির সাংবাদিক শাকিরকে প্রাণনাশের হুমকি

  • Update Time : বুধবার, ৪ অক্টোবর, ২০১৭
  • ৩৩৪ Time View

ডেস্ক
মাছরাঙা টেলিভিশন সিলেট এর স্টাফ রিপোর্টার মোহাম্মদ শাকির হোসাইনকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি পাঠিয়েছে দূর্বৃত্তরা। মঙ্গলবার বিকালে তিনি মাছরাঙা টিভির সিলেট অফিসে গেলে চিঠিটি হাতে পান। এদিকে মঙ্গলবার সন্ধ্যায় তার খোঁজে পনিটুলা পল্লবী আবাসিক এলাকার বাসায় হানা দেয় একদল যুবক।
এঘটনায় সিলেট কোতোয়ালী থানায় সাধারণ ডায়েরি করেছেন সাংবাদিক শাকির হোসাইন। উড়ো চিঠিতে হুমকিদাতা নিজেকে জমদূত হিসেবে পরিচয় দিয়েছেন। চিঠির প্রেরক হিসেবে খামে সুনামগঞ্জের দিরাইয়ের রহমত আলীর নাম উল্লেখ রয়েছে।
শাকির হোসাইন জানান- মঙ্গলবার বিকালে তিনি দরগা মহল্লা পায়রা আবাসিক এলাকার মাছরাঙা টিভির সিলেট অফিসে গিয়ে একটি চিঠি পান। চিঠিতে তাকে অকথ্য ভাষায় গালাগালি করা হয়। তাকে অফিস কিংবা বাসা যেখানেই পাবে সেখানেই তার উপর হামলা চালাবে বলেও চিঠিতে হুমকি দেয়া হয়েছে।
এদিকে, মঙ্গলবার সন্ধ্যার দিকে তার খোঁজে পনিটুলা পল্লবী আবাসিক এলাকার ভাড়া বাসায় হানা দেয় ২০-২৫ জন যুবক। সেখানেও তারা অকথ্য ভাষায় গালাগালি করে এবং শাকির হোসাইনকে পেলে তার উপর হামলার হুমকি দেয়।
এসময় বাসার মালিক ও অন্যরা এগিয়ে আসলে যুবকরা পালিয়ে যায়।
এতে শাকির হোসাইন ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভোগছেন বলে জানান তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com