1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
পায়ুপথে ‘সোনার ডিম’, আসামির ৫ দিনের রিমান্ড শ্রমিকদের স্বার্থসংশ্লিষ্ট কোনো আন্দোলন এখন চলছে না:স্বরাষ্ট্রমন্ত্রী জগন্নাথপুরে চুরি করে বিদ্যুৎ ব্যবহার: ৩ লাখ ৬১ হাজার টাকা জরিমানা ব্যাংকে পরিশোধ করলেন গ্যারেজ মালিক ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর জগন্নাথপুরে ‘ফল বিপর্যয়ের কারণ ইন্টারনেট আসক্তি’, উদ্বিগ্ন অভিভাবক রাজধানীর আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, কাভার্ড ভ্যানে আগুন জগন্নাথপুরে বিএনপির অফিস ভাংচুর, পুলিশের চার্জশিটে মৃত ব্যক্তি! এক ফোনালাপেই ফাঁস হলো ৩ বছর আগের লোমহর্ষক খুনের রহস্য! যুক্তরাজ্যে স্বজনদের পরিচয় ব্যবহার করে অর্থ জালিয়াতি, বাংলাদেশির কারাদণ্ড ৫২ বছর বয়সে এইচএসসি পাস করলেন শেফালী

মাত্র সাড়ে ৮ মাসে হাফেজ হলো হবিগঞ্জের ৭ বছরের শিশু

  • Update Time : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ৬৭ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
হবিগঞ্জে মাত্র সাড়ে আট মাসে পবিত্র কোরআন মুখস্থ করে এক অনন্য নজির স্থাপন করেছে সাত বছর বয়সী শিশু মিজানুর রহমান। অদম্য মেধা ও পরিশ্রমের মাধ্যমে সে এই গৌরব অর্জন করেছে। মিজানুর রহমান হবিগঞ্জ সদর উপজেলার জিল্লুর রহমানের ছেলে।

হাফেজ মিজানুর রহমান হবিগঞ্জ শহরের ঐতিহ্যবাহী তাহসিনুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা থেকে হিফজ সম্পন্ন করে। সাধারণত কোরআন মুখস্থ করতে ২ থেকে ৩ বছর লাগলেও মিজান মাত্র ৮ মাস ১৫ দিনে ৩০ পারা কোরআন আয়ত্ত করে শিক্ষক ও অভিভাবকদের অবাক করে দিয়েছে।

মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ কারি মাহমুদ আল হাসান বলেন, ‘মিজানুর রহমান আমাদের মাদ্রাসার অত্যন্ত মেধাবী একজন ছাত্র। তার ঐকান্তিক ইচ্ছা এবং শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধানে সে এই অভাবনীয় সাফল্য পেয়েছে। কয়েক বছর ধরে আমাদের মাদ্রাসায় দ্রুততম সময়ে হিফজ সম্পন্ন করার এই ধারাবাহিকতা বজায় রয়েছে।’

খুদে হাফেজ মিজানের এই বিরল কৃতিত্বকে উদ্‌যাপন করতে আগামী ২ ফেব্রুয়ারি তাহসিনুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার পক্ষ থেকে এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে বরণ করে নেওয়া হবে এই বিস্ময় বালককে।
সূত্র-আজকের পত্রিকা.কম

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com