1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫

মাত্র ১০ টাকার জন্য নিজ সন্তানকে খুন করলেন মা

  • Update Time : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০১৯
  • ৩৬৪ Time View
মাত্র ১০টি টাকা চাওয়ায় মায়ের হাতে খুন হলো ৮ বছরের শিশু কাউছার। শিশুটির মা তাকে গলাটিপে হত্যা করে। হৃদয়বিদারক এ ঘটনাটি ঘটেছে লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের দক্ষিণ চররুহিতা গ্রামে।

গত সোমবার রাতের এ ঘটনায় শিশুটির মা স্বপ্না বেগমসহ ৪ জনকে আটক করা হয়েছে। পুলিশী জিজ্ঞাসাবাদে তিনি ছেলেকে হত্যার কথা স্বীকার করেছেন। মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কাউছার স্থানীয় লোকমানিয়া হাফিজিয়া মাদরাসায় প্রথম শ্রেণিতে পড়তো। বাবা মো. রাসেল, পেশায় কাভার্ডভ্যান চালক।

প্রতিবেশীরা জানান, গাড়ি চালানোর কাজে বেশীর ভাগ সময় বাইরে থাকেন স্বপ্না বেগমের স্বামী রাসেল। এ সুযোগে এলাকায় উচ্ছৃঙ্খল জীবনযাপন করতেন স্বপ্না।

সোমবার রাতে মায়ের কাছে ১০ টাকা চাইলে মারধর করে তার গলাটিপে ধরেন মা। কিছুক্ষণ পর বাবা (সন্তান) মারা গেছে বলে চিৎকার দিয়ে কান্নাকাটি শুরু করেন স্বপ্না। এর আগেও স্বপ্নার বাবার বাড়িতে আরেকটি সন্তান রহস্যজনক কারণে মারা যান বলে জানান প্রতিবেশীরা।

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজিজুর জানান, দীর্ঘদিন ধরে স্বপ্নার স্বামীর ২য় বিয়ে ও পারিবারিক অর্থনৈতিক সংকট নিয়ে তাদের সংসারে কলহ চলে আসছিল। রাতে শিশুটি তার মায়ের কাছে ১০ টাকা চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে শ্বাসরোধ করে হত্যা করেন। এ সময় তার ওড়না কেটে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রেখে আত্মহত্যা করেছে বলে অপপ্রচার চালায়। পরে খবর পেয়ে পুলিশ সন্দেহজনকভাবে  স্বপ্নাসহ ৪ জনকে আটক করে থানায় নিয়ে আসে। একপর্যায়ে হত্যার কথা স্বীকার  করে স্বপ্না বেগম।

এ ঘটনায় থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com