1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন ‘আনফিট কর্মীকে ফিট দেখিয়ে পাঠালে এজেন্সির লাইসেন্স বাতিল’ দুই ছাত্রীকে বিয়ের পর এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে ধরা পড়লেন রাজিব পর্তুগালের ভিসার আশায় ভারতে গিয়ে সর্বস্বান্ত, দেশে ফিরে আটক ৫ যুবক ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে চাচিকে টেটার আঘাতে খুন মৃত্যুর মুখেও সত্যের পথে অবিচল ছিলেন যে তাবেয়ি

জগন্নাথপুরে মাদক ব্যবসায়ীকে না পেয়ে তার ভাইকে ধরে নিয়ে গেল পুলিশ

  • Update Time : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০১৫
  • ১০৫৩ Time View

স্টাফ রিপোর্টার:: জগন্নাথপুরে মাদক ব্যবসায়ীকে না পেয়ে পুলিশ তার কৃষক ভাইকে ধরে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় পুলিশের ভূমিকায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের গন্ববপুর গ্রামের মাদক ব্যবসায়ী লেবু মিয়াকে গ্রেফতারে বুধবার রাতে পুলিশ অভিযানে যায়। সেখানে লেবু মিয়াকে না পেয়ে তার ঘর থেকে পুলিশ তিন বস্তা ভারতীয় নাসিরবিড়ি উদ্ধার করে পাশের ঘর থেকে তার ভাই কৃষক জিতু মিয়া (৪০)কে গ্রেফতার করে নিয়ে আসে। জিতু মিয়া কোন ধরনের মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত না থাকায় তাকে গ্রেফতারে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী জানান, জিতু মিয়া প্রবাস থেকে দেশে এসে কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করছেন। তবে তার ভাই লেবু মিয়া মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত। জিতু ও লেবু মিয়ার পারিবারিকবাবে আলাদা আলাদা বসবাস করছেন। মাদকবিরোধী অভিযানে নেতৃত্বে থাকা জগন্নাথপুর থানার এ.এস.আই শাহ জামাল জানান,আমরা মাদক ব্যবসায়ীকে তাকে চিনি না। অভিযান চালিয়ে নাসিরবিড়িসহ তাকে গ্রেফতার করেছি। এলাকার তরুণ সমাজকমী আজমল হোসেন মিঠু জানান,আটককৃত জিতু এলাকাবাসীর কাছে একজন ভালো মানুষ হিসেবে পরিচিত কোন ধরনের মাদক ব্যবসার সাথে জড়িত নয়। একথা পুলিশকে এলাকাবাসীর পক্ষ থেকে জানানো হলেও পুলিশ তাকে আটক করে রেখেছে যা বেআইনি ও দুঃখজনক।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com