1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:

মাধবপুরে ট্রাকচাপায় শিশু নিহত

  • Update Time : বৃহস্পতিবার, ৭ জানুয়ারী, ২০২১
  • ২৯৩ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক:;

হবিগঞ্জের মাধবপুরে ট্রাকচাপায় শিফা আক্তার (৭) নামের এক শিশু নিহত হয়েছে। শিফা উপজেলার বাঘাসুরা ইউনিয়নের কালিকাপুর (রতনপুর) গ্রামের বাহার মিয়ার মেয়ে।

আজ বৃহস্পতিবার (৭ জানুয়ারি) বেলা আড়াইটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শাহজিবাজার গ্যাস ফিল্ড নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটেছে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মেয়েটি মহাসড়ক পার হতে গেলে সিলেটগামী একটি ড্রামভর্তি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মেয়েটি মারা যায়। খবর পেয়ে ট্রাকটিকে আটক করেছে পুলিশ।

এদিকে, এ ঘটনার পর উত্তেজিত জনতা প্রায় ১ ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে রাস্তার দুইপাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com