1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন

মাধবপুরে বিপুল পরিমান ইয়াবাসহ একই পরিবারের ৫ সদস্য আটক

  • Update Time : সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০১৮
  • ২০৮ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক :: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ২০ হাজার পিস ইয়াবাসহ একই পরিবারের পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ। রোববার উপজেলার মুন্সী টাওয়ার এলাকা থেকে তাদের আটক করা হয়। হবিগঞ্জের পুলিশ সুপার বিধান ত্রিপুরা এ খবর নিশ্চিত করেন।একটি সূত্র জানায়, চট্টগ্রাম থেকে জিপে করে ইয়াবার এ চালান সিলেটে আসছিল।

আটককৃতরা হলেন-সিলেটের কোতোয়ালী থানার গোয়াইপাড়া এলাকার মৃত ছন্দু মিয়ার ছেলে আবুল কালাম (৪৮), তার স্ত্রী মোছা. ফাতেমা (৩৮), মেয়ে রহিমা কালাম রুহী (২১), ছেলে ইমন আহমেদ (২৩) ও তার স্ত্রী শামীমা আক্তার শাম্মী।
পুলিশের দাবি, তাদের কাছ থেকে জব্দ করা ইয়াবার বাজার মূল্য ৬০ লাখ টাকা।
এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার বিধান ত্রিপুরা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি গাড়ি থেকে তাদের আটক করা হয়। তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি। পুলিশ গাড়ি তল্লাশি করে ২০ হাজার পিস ইয়াবা পায়।
তিনি আরও জানান, আটককৃতদের দাবি, ইয়াবার ব্যাপারে তারা কিছু জানে না। তবে তাদের এ দাবির সঙ্গে কথাবার্তার কোনও মিল নেই।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com