1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন

মানবতাবিরোধী অপরাধের মামলায় এবার নিজামীর পালা ১৫ ডিসেম্বরের মধ্যে শেষ হবে শুনানী

  • Update Time : রবিবার, ২২ নভেম্বর, ২০১৫
  • ৯৭০ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:: মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর মামলার আপিল শুনানি আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে শেষ হতে পারে বলে আশা করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
রোববার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
মাহবুবে আলম বলেন, জামায়াত নেতা নিজামীর আপিল মামলার শুনানি চলছে। আশা করছি, আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে এ মামলার আপিলের শুনানি শেষ হবে।
‘এটা আমার প্রত্যাশা। যদি এর মধ্যে অন্য কোনো মামলা এসে যায় তাহলে ভিন্ন কথা’ যোগ করেন তিনি।
অ্যাটর্নি জেনারেল বলেন, এ মামলায় আসামিপক্ষের পর আমি শুনানি করবো। তবে আমি বেশি সময় নেবো না।
এ সময় বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের রায় কার্যকর হওয়ায় সন্তোষ প্রকাশ করেন তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com