1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
আওয়ামী লীগের ‘কর্মসূচি’ ঘিরে দেশ জুড়ে সতর্কতা বিভক্তি দূর করে কোরআনের পথে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মিজানুর রহমান আজহারীর শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে নবীজির শেখানো ৭ আমল সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি

মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছি আমরা -এমএ মান্নান

  • Update Time : শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৮
  • ২৫০ Time View

সোহেল তালুকদার, দ. সুনামগঞ্জ:
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান বলেছেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশের উন্নয়নে কাজ করে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, বিদ্যুৎসহ সর্বক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করেছি আমরা। হাওর অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে ব্যাপক ভাবে কাজ করে যাচ্ছি আমরা। আর সেই ধারাবাহিকতায় আমাদের হাওরাঞ্চলে মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়, টেক্সটাইল ইনস্টিটিউট, নার্সিং ইনস্টিটিউট, টেকনিক্যাল কলেজ স্থাপনের জন্য কাজ চলছে। সিলেট বিভাগের বৃহৎ সেতু রানীগঞ্জ সেতু নির্মাণ কাজ চলছে। এ উন্নয়ন বাস্তবায়ন করতে ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আগামী জাতীয় নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে।’
শুক্রবার দুপুর ১২টায় দক্ষিণ সুনামগঞ্জ পূর্ব বীরগাঁও ইউনিয়নের ধলমৈশা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ধলমৈশা গ্রামবাসীর উদ্যোগে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন তিনি।
জনসভায় ধলমৈশা গ্রামের যুক্তরাজ্য প্রবাসী আবুল হোসেনের সভাপতিত্বে ও ধলমৈশা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আবু সুফিয়ানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. হারুন অর রশীদ, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি তহুর আলী, মাও. আব্দুল কাইয়ূম, সাংগঠনিক স¤পাদক আব্দুল বাছিত সুজন, যুগ্ম-সাধারণ স¤পাদক আবাব মিয়া, থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী, জেলা পরিষদের সদস্য জহিরুল ইসলাম, পূর্ব বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর কালাম, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ স¤পাদক দিলদার হোসেন দিলীপ, জেলা কৃষক লীগের সদস্য মাসুক মিয়া, উপজেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি প্রভাষক নুর হোসেন, সহ সভাপতি জুবেল আহমদ, সাংস্কৃতিক বিষয়ক স¤পাদক নুর আলম, উপ-প্রচার স¤পাদক মতিউর রহমান, ধলমৈশা গ্রামের প্রবীণ মুরব্বী নুর আলম তালুকদার আব্দুন নুর, ধলমৈশা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পপি বেগম, সমাজসেবক দিলোয়ার হোসেন, আব্দুল আহাদ প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com