1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া 

মামলার রায় ১৬ মার্চ

  • Update Time : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২০
  • ৯২০ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
নৃশংস কায়দায় পাঁচ বছরের শিশু তুহিন মিয়া হত্যা মামলার রায় আগামি ১৬ মার্চ। মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে বুধবার রায় ঘোষণার দিন ধার্য করেন আদালত। এই মামলায় আদালতে ২৬ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন।
গত বছরের ১৪ অক্টোবর দিরাই উপজেলার কেজাউরা গ্রামে এই নৃশংস হত্যাকা-ের ঘটনা ঘটে। সকালে বাড়ির পাশের একটি গাছের ঢালে ঝুলন্ত অবস্থায় তুহিনের রক্তাক্ত লাশ পাওয়া যায়। তুহিনের গলা, দুই কান ও যৌনাঙ্গ কাটা ছিল। পেঠে বিদ্ধ ছিল দুটি ছুরি। এ ঘটনায় তুহিনের মা মনিরা বেগম বাদী হয়ে পরদিন অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে দিরাই থানায় মামলা দায়ের করেন।
এই মালায় পুলিশ তুহিনের বাবা আবদুল বাছির (৪০), চাচা নাসির উদ্দিন (৩৫), আবদুল মছব্বির (৪৫) ও জমসেদ আলী (৬০) এবং চাচাতো ভাই সাহারুল ইসলাম ওরফে শাহরিয়ার (১৭)কে গ্রপ্তার করে। এর মধ্যে নাসির উদ্দিন ও সাহারুল ইসলাম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন।
পুলিশ তুহিন হত্যা মামলায় গত ৩০ ডিসেম্বর এই পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগ পত্র দেয়। এরপর আদালতে অভিযোগ গঠন হয় ৭ জানুয়ারি। সাহারুল ইসলাম শিশু হওয়ায় তার বিচার শিশু আদালতে হচ্ছে। অন্যদের বিচার হচ্ছে জেলা দায়রা জজ আদালতে।
আসামি পক্ষের আইনজীবী বজলুল মজিদ চৌধুরী জানান, শিশু আদালতে সাহারুল ইসলামের বিষয়ে যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে মঙ্গলবার। এই আদালতের রায় ঘোষণা হবে ১০ মার্চ। জেলা দায়রা জজ আদালতে অন্যদের বিচারের রায় ঘোষণা হবে ১৬ মার্চ।
আদালতে যুক্তিতর্ক উপস্থাপন ও রায় ঘোষণার দিন ঠিক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) শামসুন্নাহার বেগম শাহানা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com