1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী

মামারা কুপিয়ে হত্যা করল ভাগ্নেকে

  • Update Time : সোমবার, ৯ এপ্রিল, ২০১৮
  • ২১৪ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক:: কক্সবাজার সদরে বসত-বাড়ির সীমানা বিরোধের জেরে ভাগ্নেকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তিন মামার বিরুদ্ধে।

সোমবার ভারুয়াখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পাড়ায় এ ঘটনা ঘটে বলে জানান কক্সবাজার সদর থানার ওসি খন্দকার ফরিদউদ্দিন।

এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন বলেও জানান ওসি।

নিহত আব্দুর রহমান (৪০) ওই এলাকার আব্দুর গফুরের ছেলে।

আহতদের নাম ও পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।

স্থানীয় ও নিহতের স্বজনদের বরাত দিয়ে ওসি ফরিদউদ্দিন বলেন, বসত-বাড়ীর সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে আপন মামাদের সঙ্গে আব্দুর রহমানের পরিবারে বিরোধ চলছিল। এ নিয়ে তাদের পরিবারের লোকজনের সঙ্গে মামাদের পরিবারের ঝগড়াঝাটি লেগে থাকে।

“সোমবার দুপুরে দুই পরিবারের সদস্যদের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। এক পর্যায়ে রহমানের মামা আলী আহমদ, আহমদ উল্লাহ ও আলী হোসেনসহ আরও কয়েকজন আব্দুর রহমানকে টেনেহিঁছড়ে নিয়ে গিয়ে লাঠিসোটা দিয়ে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।”

এ সময় তাকে উদ্ধারে স্বজনরা এগিয়ে গেলে তাদের উপরও হামলায় চালালে তিনজন আহত হন বলে ওসি জানান।

“গুরুতর আহত আব্দুর রহমানকে উদ্ধার করে স্থানীয়রা কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান ওসি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com