1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী ফ্যাসিস্টদের মতো বিএনপি একদলীয় শাসনব্যবস্থা চালুর চেষ্টা করছে: জামায়াত আমির দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হিলারি একটি কেন্দ্র জয়ী

  • Update Time : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০১৬
  • ৪৪২ Time View

জগন্নাথপুর টুযেন্টিফোর ডটকম ডেস্ক :: যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট নির্বাচনে সরাসরি ভোটকেন্দ্রের প্রথম ফলাফলে হিলারি ক্লিনটন জয়ী হয়েছেন। ভোটকেন্দ্রটি হলো নিউ হ্যাম্পশায়ারের উত্তরে ছোট্ট শহর ডিক্সভিল নচে। সেখান ভোটার আটজন।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত ১২টা ১ মিনিটে ডিক্সভিল নচে ভোটকেন্দ্রে আটজন নাগরিক ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে হিলারি ক্লিনটন পেয়েছেন ৪ ভোট, ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২ এবং গের জনসন পেয়েছেন ১ ভোট। অবশিষ্ট ভোটটি দেওয়া হয়েছে গতবারের রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী মিট রমনিকে।

কানাডা সীমান্ত থেকে ১০ মাইল দক্ষিণে ডিক্সভিল নচে ১৯৪৮ সাল থেকে অন্যান্য রাজ্য থেকে আলাদা সময়ে ভোট দেওয়ার ইতিহাস রয়েছে। ১৯৫২ সালে তাদের ভোট দেওয়ার সময়টি একবার পরিবর্তন করা হয়। ১৯৬৪ সাল থেকে তাঁরা আবার নির্বাচনের দিন রাত ১২টা ১ মিনেটে ভোট দিয়ে আসছেন। অনেকটা মধ্যরাতের প্রথম প্রহরে করা কোনো অনুষ্ঠানের মতো ডিক্সভিল নচের এই ভোটদান প্রক্রিয়া আন্তর্জাতিক গণমাধ্যম সরাসরি সম্প্রচার করে। ভোটার আটজন হলেও গণমাধ্যমকর্মীর ছিলেন শতাধিক। সুত্র প্রথম আলো।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com