1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন

মায়ানমারে রোহিঙ্গা মুসলিমদের গণহত্যার প্রতিবাদে জগন্নাথপুরে মানববন্ধন ও প্রতিবাদসভা

  • Update Time : শনিবার, ২৬ নভেম্বর, ২০১৬
  • ৩৫১ Time View

স্টাফ রিপোর্টার::

মায়ানমারে রোহিঙ্গা মুসলিমদের গণহত্যার প্রতিবাদে জগন্নাথপুরে মানববন্ধনও প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে জগন্নাথপুর ছাত্র ঐক্য ফোরামের উদ্যোগে স্থানীয় পৌর পয়েন্টে মানববন্ধন ও প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়। ফোরামের সভাপতি মুহি উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুবায়ের আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, মানবাধিকার ইউনিটি জগন্নাথপুর শাখার সভাপতি শাহ নুরুল করিম, ফোরামের সহ-সভাপতি জাহেদ হাসান, মঞ্জুরুল আলম, অর্থ সম্পাদক মগফুরুল হক, সহ-সম্পাদক নুজহাতুল হক তাহসিন, ছাত্রনেতা সেলিম উদ্দিন, জগন্নাথপুর বাজার ব্যবস্থাপনা কমিটির যুগ্ম-সম্পাদক আনোয়ার হোসেন আনহার, রাজনীতিবিদ আব্দুস সালাম, যুবনেতা আব্দুল্লাহ মোঃ তাহের, ছাত্রনেতা হাবিব সালেহ, হাফিজ সাইদ আহমদ, শেখ শামসুল ইসলাম প্রমূখ। সভায় বক্তারা বলেন, মায়ানমারে বৌদ্ধ সন্ত্রাসী কর্তৃক রোহিঙ্গা মুসলমানদের গণহত্যা অবিলম্বে বন্ধ করতে হবে। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহবান জানিয়ে বলেন, রোহিঙ্গা মুসলিমদের রক্ষায় এখনই বাংলাদেশ সরকারকে ব্যবস্থা নিতে হবে। প্রয়োজনে জাতিসংঘের সহযোগিতা নিয়ে এসব নারকীয় গণহত্যা বন্ধ করতে হবে। তা না হলে বাংলাদেশের সকল মুসলিম জনতাকে নিয়ে মায়ানমারের উদ্দেশ্যে লংমার্চের মতো কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে। #

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com