1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২

মা নির্যাতনকারী ইয়াবা খোরের কারাদণ্ড

  • Update Time : শুক্রবার, ১৩ জুলাই, ২০১৮
  • ২১০ Time View

স্টাফ রিপোর্টার::
জামালগঞ্জে মাসহ পরিবারের লোকজনকে অত্যাচারকারী ইয়াবাখোর গোলাম হোসেন (৩২) কে এক বছরের কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার বিকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. শামীম আল ইমরান এই দ-াদেশ প্রদান করেন।
জানা যায়, ভ্রাম্যমাণ আদালতের বিচারক জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের সুজাতপুর গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় মৃত আব্দুল হকের ছেলে ইয়াবাখোর গোলাম হোসেনকে ২পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। পরে তাকে ১ বছরের বিনাশ্রম কারাদ- দেয়া হয়।
স্থানীয়রা জানান, দ-প্রাপ্ত গোলাম হোসেন দীর্ঘদিন ধরেই মাদকাসক্ত এবং তার অত্যাচারে তার মাসহ পরিবারের সবাই বাড়ীঘর ছাড়া। ভ্রাম্যমাণ আদালতের কাছে তার মা ছেলের সবোর্চ্চ শাস্তি দাবি জানান।
এদিকে জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রীকে উত্যক্ত করার দায়ে উপজেলার জামালগঞ্জ উত্তর ইউপির কালীপুর গ্রামের মৃত নবী হোসেনের ছেলে বখাটে মো. আক্তার হোসেনকে ৬ মাসের কারাদ- প্রদান করা হয়েছে। বুধবার বিকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার মো. শামীম আল ইমরান এই দ-াদেশ প্রদান করেন।
ঘটনার সত্যতা স্বীকার করে উপজেলা নির্বাহী অফিসার মো. শামীম আল ইমরান জানান, ইভটিজিং ও মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
এছাড়া নুর জামাল (২৮), আরশাদ আলী (৩৬), ইমন (১৭), শফিক মিয়া (৩৫), মো. আঙ্গুর মিয়া (৬০), সামছুদ্দিন (৩৭) কে অবৈধভাবে রাস্তায় দোকান দেয়ার অপরাধে ৩ দিনের কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনিরুল হাসান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com