1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল

মিরপুরে সন্ত্রাসীদের গুলিতে ডিবি পরিদর্শক নিহত

  • Update Time : মঙ্গলবার, ২০ মার্চ, ২০১৮
  • ২২২ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক :: সোমবার রাতে রাজধানীর মিরপুরে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক জালাল উদ্দিন মারা গেছেন।

মধ্য পীরেরবাগের একটি বাসায় ডিবির একটি দল অবৈধ অস্ত্র উদ্ধারে গেলে সন্ত্রাসীদের সাথে ডিবি পুলিশের গোলাগুলি হয়। এতে পুলিশ পরিদর্শক জালালের মাথায় গুলি লাগে। পরে তাকে উদ্ধার করে স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত ২টার দিকে তিনি মারা যান।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া রাত ১টার দিকে ঘটনাস্থলে যান। সেখানে তিনি সাংবাদিকদের বলেন, মধ্য পীরেরবাগের ৩ তলা একটি বাড়িতে রাত সাড়ে ১০টার পর অভিযান চালানো হয়।

কয়েকজন সন্ত্রাসী সেখানে অবস্থান করছে এমন খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে সন্ত্রাসীরা গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি করে। এ সময় গুলিবিদ্ধ হন পরিদর্শক মো. জালালউদ্দীন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com