1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:

মুজিববর্ষের খিচুড়ি খেয়ে ফেরার পথে কৃষককে কুপিয়ে হত্যা, ৩০ বাড়ি লুট

  • Update Time : বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১
  • ৩২০ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় আকমল শেখ (৬০) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত সাড়ে ১০টার দিকে চতুল ইউনিয়নের পোয়াইল গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রতিবাদে প্রতিপক্ষের বাড়িঘর লুট করেছে নিহত কৃষকের পক্ষের লোকজন। বুধবার রাত থেকে আজ (বৃহস্পতিবার) সকাল পর্যন্ত ২৫-৩০ বাড়ি লুট করে তারা।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চতুল ইউনিয়ন যুবলীগের সাবেক আহ্বায়ক জামাল মাতব্বরের সঙ্গে ৩নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাসমত মাতুব্বর গ্রুপের বিরোধ চলেছিল। বুধবার দুই গ্রুপের লোকজনই বঙ্গবন্ধুর জন্মদিন পালন শেষে রাতে খিচুড়ি ভোজের আয়োজন করে। আকমল শেখ অনুষ্ঠানের খিচুড়ি খেয়ে বাড়ি ফেরার পথে তাকে কুপিয়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। পরে পরিবারের সদস্যরা উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার আগেই তার মৃত্যু হয়। আকমল শেখ ৩নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাসমত মাতব্বর পক্ষের সমর্থক। নিহতের ঘটনায় হাসমত পক্ষের লোকজন প্রতিপক্ষ জামাল মাতব্বর লোকজনের ২৫ থেকে ৩০টি বাড়িতে ব্যাপক লুটপাট চালিয়েছে বলে জানা গেছে। এর আগে গত ২০১৮ সালে দুই গ্রুপের সংঘর্ষে জামাল মাতব্বরের চাচাতো ভাই দেলোয়ার মাতব্বর নিহত হয়।

নিহত আকমল শেখের ছোট ভাই জাকির শেখ বলেন, আমরা অনুষ্ঠান শেষে খিচুড়ি খাচ্ছিলাম। বাড়ির মহিলাদের চিৎকারে এগিয়ে এসে দেখি আমার ভাই জখম অবস্থায় পড়ে আছে। কে এ ঘটনা ঘটিয়েছে দেখতে পারিনি। শত্রুতার কারণে হইতো আমার ভাইকে খুন করা হয়েছে।

চতুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরীফ সেলিমুজ্জামান লিটু জানান, এমন ন্যাক্কারজনক ঘটনা সত্যিই দুঃখজনক। খুন যারাই করুক না কেন তদন্তপূর্বক প্রকৃত অপরাধীদের কঠিন শাস্তি কামনা করছি।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আলম বলেন, পরিস্থিতি শান্ত রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিবেশ আপাতত শান্ত আছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। থানায় এখনো পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দেয়নি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com