1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন জামায়াতের নতুন কমিটি গঠন কাশীনাথ দাশ তালুকদার স্মরণোৎসব অনুষ্ঠিত সুনামগঞ্জে খাস জমির দখল নিয়ে সংষর্ষে আহত ২৫ জগন্নাথপুর পৌর জামায়াতের নতুন কমিটি গঠন: সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি রুহুল আমীন জগন্নাথপুরে ‘মাস্টার মন্তেশ্বর আলী ইংলিশ একাডেমি’র প্রাথমিক বৃত্তি প্রদান দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ইউপি নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, এআই-এর অপব্যবহার ও বিধি লঙ্ঘনে প্রার্থিতা বাতিলের বিধান সন্তানকে দ্বীনদার ও আদর্শ মানুষ বানাতে যা করবেন

মৃত্য ভয়ে আরেক বাড়িতে আশ্রয় নিয়ে শিশুকে গলা কেটে হত্যা করল যুবক

  • Update Time : সোমবার, ৩ জুলাই, ২০১৭
  • ২৪৫ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: প্রতিপক্ষের লোকজন প্রাণনাশ করবে জানিয়ে এক অটো রিকশা চালকের বাড়িতে মা ও ছোট ভাইকে নিয়েছিল এক যুবক।

কিন্তু আশ্রয় পাওয়ার পর অটোরিকশা চালকের মেয়েকে কুপিয়ে হত্যা এবং মাকে গুরুতর জখম করেছে ওই যুবক।

রোববার সকালে কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের বগাডুবি গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনার জন্য অভিযুক্ত যুবক বজলু মিয়াকে (২২) আটক করে পুলিশ সোপর্দ করেছে গ্রামবাসী। বজলু একই গ্রামের মৃত ছফির উদ্দিনের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নিজ বাড়িতে থাকলে প্রতিপক্ষের লোকজন মেরে ফেলবে এমন আশঙ্কার কথা জানিয়ে বজলু মিয়া (২২) তার মা ও ছোটভাইকে নিয়ে অটোরিকশা চালক নজরুল ইসলামের বাড়িতে আশ্রয় নেয়।

শনিবার রাতে নজরুল ইসলামের ঘরে তার মা খুরশেদা বেগম (৬০), মেয়ে ফাহিমা আক্তার (৯) ও তার স্ত্রীর সঙ্গে বজলু, তার মা ও ছোট ভাইও ঘুমিয়ে পড়ে।

এরপর রোববার সকাল ৬টার দিকে খুরশেদা ও ফাহিমাকে দা’ দিয়ে কোপায় বজলু। তাদের আর্ত চিৎকারে পাশের বাড়ির লোকজন এগিয়ে আসে।

তারা ফাহিমাকে মৃত এবং তার দাদিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি খোন্দকার শওকত জাহান।

তিনি জানান, আটক ঘাতক যুবকের স্বীকারোক্তিনুযায়ী হত্যাকাণ্ডে ব্যবহৃত দা’টি পাশের এক বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে।

হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানতে আটক যুবককে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানান তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com