1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন

মেধাবী শিক্ষার্থী তনুর খুনীদের গ্রেফতারের দাবীতে সুনামগঞ্জে মানববন্ধন

  • Update Time : মঙ্গলবার, ২৯ মার্চ, ২০১৬
  • ২৭৯ Time View

আল-হেলাল : কুমিল্লা ভিষ্ট্রোরিয়া কলেজের মেধাবী শিক্ষার্থী ও নাট্যকর্মী সোগাহী জাহান তনুর খুনীদের দ্রুত গ্রেফতারের দাবী সুনামগঞ্জে মানববন্ধন হয়েছে। মঙ্গলবার বিকেল ৫টায় সামাজিক প্রতিরোধ কমিটি সুনামগঞ্জের ব্যানারে স্থানীয় ট্রাফিক পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন শ্রেনীপেশার লোকজন অংশ নেন। এ সময় বক্তব্য রাখেন সুনাামগঞ্জের বিশিষ্ট আইনজীবি বীর মুক্তিযোদ্ধ্ াএ্যাডভোকেট বজলুল মজিদ চৌধুরী খসরু, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটি সুনামগঞ্জ অঞ্চলের সভাপতি এ্যাডভোকেট মতিউর রহমান পীর, সামাজিক প্রতিরোধ কমিটি সুনামগঞ্জ শাখার আহবায়ক ও জেলা মহিলা পরিষদের সভানেত্রী গৌরী ভট্রাচার্য্য,নারীনেত্রী শিলা রায়,বরুণ রায় স্মৃতি সংসদের সাধারন সম্পাদক রমেন্দ্র কুমার দে মিন্টু, জেলা যুব ইউনিয়নের সভাপতি এ্যাডভোকেট এনাম আহমেদ,আন্দোলন কর্মী সঞ্চিতা চৌধুরী,সাবেক কাউন্সিলর মতিলাল চন্দ,মহিলা কাউন্সিলর আরতি তালুকদার কলি,শরিফা আশরাফি,জেলা ছাত্র ইউনিয়নের নেতা দিলীপ ভট্রাচার্য্য প্রমুখ। বক্তারা বলেন,আজ সোগাহী জাহান তনু ধর্ষন ও হত্যাকান্ডের ঘটনায় সারা দেশ উত্তাল। যতদিন পর্যন্ত এই তনুর হত্যাকারীদের গ্রেফতার ও ফাসিঁ কার্যকর না হবে ততদিন পর্যন্ত রাজপথে থেকে দাবী আদায়ের জন্য আমরা আন্দোলন চালিয়ে যাবো। উল্লেখ্য গত ২০ মার্চ কুমিল্লা ভিষ্ট্রোরিয়া কলেজের মেধাবী শিক্ষার্থী ও নাট্যকর্মী সোগাহী জাহান তনু নিজ বাসা থেকে টিউশনির উদ্দেশ্যে বের হলে কিছু বখাটে ধর্ষনের পর তাকে হত্যা করে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com