1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২

মোটরসাইকেলে দ্রুতগতি, প্রাণ হারাল কলেজছাত্র

  • Update Time : রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৫৫ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

দিনাজপুরের খানসামা উপজেলায় নসিমন-মোটরসাইকেল সংঘর্ষে নাসিম ইসলাম নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে নাজমুল (১৬) নামে আরেক মোটরসাইকেল আরোহী। আজ রবিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার গোয়ালডিহি তাঁতীপাড়া সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেলচালক নাসিম উপজেলার আংগারপাড়া ইউনিয়নের গুন্দুশাহ পাড়ার জসিম উদ্দিনের ছেলে। আহত নাজমুলও একই এলাকার জালালের ছেলে।

জানা যায়, রবিবার সন্ধ্যা ৬টার দিকে নসিমেনর সঙ্গে দ্রুতগামী একটি মোটরসাইকেলের সংঘর্ঘ হয়। এতে মোটরসাইকেলে থাকা দুজনই রাস্তায় পড়ে আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে পাকেরহাট হাসপাতালে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক নাসিমকে মৃত ঘোষণা করেন। আহত নাজমুলকে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কামাল হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

উল্লেখ্য, গত দুই দিনে ট্রাক্টরের ধাক্কায় এক মোটরসাইকেলচালক এবং মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারী নিহত হন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com